চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া কাপ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আরটিভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
স্পোর্টস
A A

‘এটম গাম-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৭’ এ চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি। রানার্স-আপ এসএ টিভি। টুর্নামেন্টের সমাপনী দিন ২৭ মে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল খেলায় আরটিভি ৯-৪ গোলে পরাজিত করে এসএটিভিকে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৫-১ গোলে।

চ্যাম্পিয়ন দল ট্রফি ও ত্রিশ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্স-আপ দল ট্রফি ও বিশ হাজার টাকা প্রাইজমানি এবং উভয় দলের খেলোয়াড়রা ব্যক্তিগত মেডেল লাভ করেন। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন আরটিভির শরিয়তউল্লাহ এবং আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল।

এর আগে প্রথম সেমিফাইনালে আরটিভি টাইব্রেকারে ৩-২ গোলে ইনকিলাবকে এবং অপর সেমিফাইনালেও টাইব্রেকারে এসএটিভি ৫-৪ গোলে জাগো নিউজকে পরাজিত করে ফাইনালে ওঠে।

Banglabid

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঁঙ্গা, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, মো. সাহাবউদ্দিন সাহাব ও কাজী শহীদুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ মিডিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাফীস-মার্শালের ব্যাটে জিতল দোলেশ্বর

পরবর্তী

ত্যাগ ও সংযমের মহিমায় ভাস্বর মাহে রমজান

পরবর্তী

ত্যাগ ও সংযমের মহিমায় ভাস্বর মাহে রমজান

ভোটের রাজনীতির হিসাব মেলাতে ভাস্কর্য অপসারণ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT