চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন লাল-সবুজের ‘চ্যানেল আই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ডিআরইউ-পেপসি মিডিয়া কাপের ফাইনালে চ্যানেল ২৪’কে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের ‘চ্যানেল আই’।

অর্ধ যুগ পর ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হলো চ্যানেল আই। ২০০৯ এ শেষবার চ্যাম্পিয়ন হওয়ার পর কখনো ফাইনাল, আবার কখনো সেমিতেই শেষ হচ্ছিলো স্বপ্নযাত্রা। ৪০টি মিডিয়া হাউজের এই টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ ছিলো চ্যানেল টুয়েন্টি ফোর।

টসে জিতে ব্যাট হাতে চ্যানেল আইয়ের রাহুল আর শফিকের দাপট ছিলো সেমিফাইনালের মতোই। সিক্স-এ সাইডের ৬ ওভারের ম্যাচে কোনো উইকেট না হারিয়ে ৯৭ রান করে চ্যানেল আই। মারকুটে শফিকের ব্যাট থেকে আসে ৪৬, আর শুরুতে ধীরস্থির থাকলেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসা রাহুল করেন ৪৪। সেমির মতো ফাইনালেও চ্যানেল আইয়ের প্রতিপক্ষ বোলারদের উইকেটশূন্যই থাকতে হয়।

৯৮-এর টার্গেটে ব্যাট করতে নেমে কখনোই সুবিধা করতে পারেনি চ্যানেল টোয়েন্টি ফোর। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম টেনে রাখেন শামীম, রাহুল, শফিক এবং পিন্টু।

জয়ের জন্য শেষ ওভারে ৩৩ রান দরকার ছিলো টোয়েন্টি ফোরের। কিন্তু নীলাদ্রির আরো একটি অসাধারণ ওভারে ২২ রান দূরেই থেমে যেতে হয় তাদের। ডিআরইউ ক্রিকেটে আরো একবার চ্যাম্পিয়ন হয় চ্যানেল আই।

পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। প্রতিমন্ত্রীর অভিনন্দনও পেয়েছে চ্যানেল আই। ম্যান অব দ্যা ফাইনাল ছাড়াও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন চ্যানেল আইয়ের শফিকুল ইসলাম।

Reneta

তেজগাঁও অফিসে ফিরেও অভ্যর্থনা পায় টিম চ্যানেল আই। প্রতিদিন যারা সংবাদের পেছনে ছুটে টেলিভিশন সংবাদে চ্যানেল আইকে শীর্ষে রেখেছে, ক্রিকেট মাঠেও তাদের অসাধারণ পারফরম্যান্সে ক্যাশ রিওয়ার্ড ঘোষণা করেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সংবাদ কক্ষেও চলে সেলিব্রেশন।

সন্ধ্যায় কেক কেটে উদযাপন করা হয় চ্যাম্পিয়নশিপ। এসময় চ্যানেল ২৪’র প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ক্যাশ রিওয়ার্ড খেলোয়াড়দের হাতে তুলে দেন।

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের আগে চলতি বছর বিএসজেসি কাপ ক্রিকেটেও রানার্সআপ হয় চ্যানেল আই। সেই হতাশা কাটিয়ে এবার শিরোপা ঘরে তুললো ‘টিম চ্যানেল আই’।

চ্যানেল ২৪’র অভিনন্দন:

ডিআরইউ ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আইকে অভিনন্দন জানিয়েছে রানার্স আপ চ্যানেল ২৪। চ্যানেল আই’র জয় নিশ্চিত হওয়ার সঙ্গে টেলিভিশনের পর্দা এবং অনলাইনে অভিনন্দন জানান চ্যানেল ২৪’র নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ।

ফেসবুকে হাসনাইন লিখেছেন: ঢাকা রিপোর্টার্স ইউনিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আই। গতবারের চ্যাম্পিয়ন চ্যানেল ২৪ এবার রানার্স আপ। অভিনন্দন চ্যানেল আই এবং চ্যানেল ২৪ টিমকে। অভিনন্দন ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

‘সৌহার্দ্যে সমৃদ্ধ হোক সাংবাদিকতা,’ বলেও মন্তব্য করেন চ্যানেল ২৪’র নির্বাহী পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইডিআরইউ মিডিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিদেশী হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বন্ধু রাষ্ট্রদের ভুল তথ্য দিচ্ছে’

পরবর্তী

বৈসাবিতে ঐচ্ছিক ছুটি ২ দিন

পরবর্তী

বৈসাবিতে ঐচ্ছিক ছুটি ২ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১০

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT