স্পোর্টস

মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

বিটিভিকে ৩৬ রানে হারিয়ে ওয়ালটন বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে জয়ের ধারা বজায় রেখেছে ‘টিম চ্যানেল আই’।

মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭৬ রান সংগ্রহ করে চ্যানেল আই।

মনির হোসেন সর্বোচ্চ ৩৬ রান করেন। জবাবে বিটিভি’র ইনিংস থেমে যায় ৪০ রানে।

চ্যানেল আই’র রাহুল ও সোহেল একটি করে উইকেট নেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যানেল আই’র মনির হোসেন।

শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে চ্যানেল আইয়ের প্রতিদ্বন্দ্বি মাছরাঙ্গা টেলিভিশন।

বিষয়:চ্যানেল আই মিডিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…