চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুনের ব্যাটে সিলেটের লড়ার পুঁজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে জ্বলে উঠলেন মোহাম্মদ মিঠুন। তার দৃঢ়তায় শুরুতে ধীরে ঘুরতে থাকা রানের চাকায় পেল দারুণ গতি। শেষ ১০ ওভারে ১০০ রান তুলে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পেয়ে গেছে সিলেট সিক্সার্স।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করা সিলেট ৫ উইকেটে ১৪২ রান করেছে। মিঠুনের ৫১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রানের ইনিংস দিয়েছেন। আগের চার ম্যাচের একটিতে জিতে টেবিলের তলানিতে থাকা দলটি জয়ের খোঁজে আছে।

আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৭ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন এনামুল হক বিজয়। এদিন দেখাতে পারেননি ধারাবাহিকতা। পেসার খালেদ আহমেদের বলে তুলে মারতে গিয়ে থার্ডম্যানে নাবিল সামাদের তালুবন্দি হন। ১০ বলে ৪ রানের অবদান।

সিলেট পাওয়ার প্লেতে ২৪ রানের বেশি তুলতে পারেনি। এরমধ্যে ৬ রান এসেছে ওয়াইড থেকে।

ক্যারিবীয় ওপেনার লেন্ডন সিমন্স ১৯ বল খেলে করেছেন ৬ রান। কামরুল ইসলাম রাব্বির বলে তার ক্যাচ নেন মেহেদী হাসান।

সুরমা পাড়ের দলকে আরও বিপদে ফেলে কলিন ইনগ্রামের বিদায়। নাবিলের বলে লেগ বিফোরে কাটা পড়ার সময় ২ রান তার নামের পাশে।

Reneta

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে হাল ধরার শুরুটা করেন মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে দুব্যাটার যোগ করেন ৬৮ রান।

খালেদের বলে ড্রাইভ করে পয়েন্ট অঞ্চলে জাকের আলির হাতে ধরা পড়ার আগে ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে যান মোসাদ্দেক।

শেষ ৪ ওভারে ৪২ রান তোলে সিলেট, যার সিংহভাগ অবদান মিঠুনের। ২০তম ওভারের পঞ্চম বলে সৌম্য সরকারের শর্ট বলে মারতে গিয়ে আউটের আগে কাজের কাজটি করে যান।

শেষ বল খেলার জন্য ক্রিজে আসা নাদিফ চৌধুরী, ছক্কা হাঁকালে ১৪২ রানে পৌঁছায় সিলেট। মুক্তার আলী ৫ রানে অপরাজিত থাকেন।

খুলনার পেসার খালেদ ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন নাবিল, রাব্বি ও সৌম্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা টাইগার্সবঙ্গবন্ধু বিপিএল-২০২২মিঠুনলিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষের দুঃখ থেকেই কিন্তু সৃজনের সৃষ্টি

মে ১৩, ২০২৬

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

মে ১৩, ২০২৬

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

মে ১৩, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT