চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লেচারের ব্যাটে সান্ত্বনার লক্ষ্য পেল সিলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজশাহীর কাছে আগের ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট সিক্সার্সের। গুরুত্বহীন ম্যাচে তাই বেঞ্চ থেকে উঠিয়ে আনা হল আন্দ্রে ফ্লেচারকে। চলতি বিপিএলে দলের শেষ আর নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সিলেটকে মাঝারি সংগ্রহ এনে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে সিলেট। প্লে-অফ নিশ্চিত হলেও সেরা দুইয়ে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচও সমান গুরুত্বপূর্ণ চিটাগং ভাইকিংসের জন্য।

পুরো আসরে বেশিরভাগ সময়েই জ্বলে উঠতে ব্যর্থ সিলেটের শুরুর ব্যাটসম্যানরা। প্রায় প্রতি ম্যাচেই বদল হয়েছে ব্যাটিং লাইনআপ। শেষ ম্যাচেও আলাদা কিছু হল না।

লিটন দাসের বদলে দলে জায়গা হল ফ্লেচারের। তার সঙ্গী হিসেবে নামলেন আফিফ। নেমে করতে পারলেন কেবল ১!

খুব বেশিদূর যেতে পারেননি জেসন রয়ও। ইংলিশ ব্যাটসম্যান করতে পেরেছেন কেবল ১১ রান। রয় এবং আফিফ দুজনেরই উইকেট নিয়েছেন প্রথমবার বিপিএল খেলতে নামা প্রোটিয়া পেসার হার্ডাস ভিলিজোয়েন।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নেমে ফ্লেচারকে যোগ্যসঙ্গ দিয়েছেন সাব্বির রহমান। দুজনে এনে দিয়েছেন ৬৫ রান। ২৫ বলে ৩২ করে সাব্বির যখন ফিরছেন সিলেটের সংগ্রহ তখন ১০২।

এরপর মোহাম্মদ নেওয়াজকে নিয়ে রানের চাকা ঘুরিয়ে গেছেন ফ্লেচার। এই জুটিতে এসেছে ৫১ রান। ১৯ বলে ৩৪ করে নেওয়াজের বিদায় ঘটলে বেশিক্ষণ উইকেটে স্থায়ী হননি ফ্লেচার। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৬ চার ও দুই ছক্কায় ৫৩ বলে খেলেছেন ৬৬ রানের ইনিংস।

প্রথমবার খেলতে নেমেই ভাইকিংসের সেরা বোলার ভিলিজোয়েন। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার।

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬সিলেট সিক্সার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষকদের সাজা দিতে গিয়ে হত্যা, এ কোন অশনি সংকেত?

পরবর্তী

একুশে গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

একুশে গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আমি পারি সেটা আজ করে দেখিয়েছি’

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT