চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ছোঁয়ার ম্যাচে তাসকিনকে মাঠ ছাড়া করল চোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আর একটা উইকেট হলেই চলতো। তাতে ভেঙে ফেলতেন সাকিব আল হাসানের এক বিপিএলে সর্বোচ্চ ২২ উইকেটের রেকর্ড। কিন্তু কীর্তির সামনে তাসকিন আহমেদের জন্য বাঁধার মহাপ্রাচীর হয়ে দাঁড়াল পুরনো শত্রু চোট। ম্যাচ শেষ না করেই মাথায় হাত দিয়ে বেরিয়ে যেতে হল একসময়, এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি ডানহাতি পেসারকে।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তাসকিন। নবম ওভারের চতুর্থ বলের ঘটনা, অলোক কাপালির বলে ছক্কা হাঁকান চিটাগং ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। বলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাউন্ডারি দড়ির সঙ্গে জড়িয়ে যায় তাসকিনের বাঁ-পা। তাতেই ঘটে বিপত্তি!

দড়ির সঙ্গে পা পেঁচিয়ে যাওয়ায় মাটিতে পড়ে যান তাসকিন। চোট পান গোড়ালিতে। টিভি স্ক্রিনেই বোঝা যাচ্ছিল, বড় রকমের চোটেই পড়তে চলেছেন চলতি বিপিএলের ২২ উইকেট শিকারি পেসার।

চোটের অবস্থা কতটা গুরুতর জানতে শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন একটি ডায়াগনষ্টিক সেন্টারে নেয়া হয় তাসকিনকে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট কতটা সেটি বোঝা যাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর।

অথচ কী দারুণ শুরুই না ছিল তাসকিনের! খারাপ সময় পেছনে ফেলে দারুণ সময় কাটছিল। ষষ্ঠ বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকার করে ডাক পান নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে।

ম্যাচেও ছিলেন দুরন্ত। প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানরা এনে দিয়েছে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি। সেই পুঁজির ওপর দাঁড়িয়ে বল হাতে শুরুতেই তুলে নেন উইকেট। ম্যাচের আগে নামের পাশে ছিল ২১ উইকেট। ইনিংসের তৃতীয় বলে মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে ছুঁয়ে ফেলেন সাকিবের রেকর্ড।

Reneta

গত আসরে ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ঢাকা অধিনায়ক সাকিবের। এবার ১২ ম্যাচেই সেই কীর্তি ছুঁয়ে ফেললেন তাসকিন। চোটে পড়ার আগে দুই ওভারে ১০ রান দিয়েছিলেন। হাতে ছিল আরও দুই ওভার। চোটে না পড়লে হয়তো কেবল রেকর্ড ছোঁয়াই নয়, নতুন রেকর্ডই গড়ে ফেলতেন।

চোটে বিপত্তি ঘটলেও তাসকিনকে হতাশ হতে দেয়নি সিলেট সিক্সার্স। নিজেদের ১৬৫ রানের বিপরীতে চিটাগংকে ১৩৬ রানে থামিয়ে দিয়ে ২৯ রানের সান্ত্বনার এক জয় তুলে নিয়েছে সুরমা পাড়ের দলটি।

তাসকিনের অনুপস্থিতিতে বল হাতে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন এবাদত হোসেন। ১৭ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন এ পেসার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিন আহমেদবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT