চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুনের পর তুষারের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মোহাম্মদ মিঠুন ও তুষার ইমরানের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বিসিএলের শেষ রাউন্ডে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে তারা। মোহাম্মদ মিঠুন ১২৭ ও তুষার ইমরান ১০১ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে দুজনে যোগ করেছেন ২১৩ রান।

দিনের ৮৯তম ওভারের দ্বিতীয় বলে শুভাগত হোমকে বাউন্ডারি মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তুষার। বিসিএলের চলতি আসরে এটি তার চতুর্থ সেঞ্চুরি। যার মধ্যে একটি ডাবলে রুপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বিকেএসপির-৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চলকে ভালো সূচনা এনে দেন ইমরুল কায়েস ও ফজলে রাব্বি। ওপেনিং জুটিতে আসে ৮৮ রান। ব্যক্তিগত ৩৯ রানে মোশাররফ হোসেনের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাব্বি। ৫৭ রানের ইনিংস খেলা ইমরুল লাঞ্চের পর শুভাগতর বলে বোল্ড হন। এরপর মিঠুন ও তুষারের বীরত্বে আর কোনো উইকেট হারায়নি দক্ষিণাঞ্চল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অপর ম্যাচে ফরহাদ হোসেনের সেঞ্চুরিতে ভালো অবস্থানে রয়েছে শিরোপা প্রত্যাশী বিসিবি উত্তরাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলেছে তারা।

ফরহাদ হোসেন ১০৮ ও জুনায়েদ সিদ্দিকী করেন ৮৪ রান। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ৩৩ ও ধীমান ঘোষ ৪ রানে অপরাজিত আছেন।

মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আবুল হাসান রাজু, অলক কাপালি ও আফিফ হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তুষার ইমরান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT