চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি সেঞ্চুরিতে ১১ হাজারি ক্লাবে তুষার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
তুষার ইমরান

তুষার ইমরান

তুষার ইমরান আরেকটি সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণিতে ৩১তম, বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। প্রথম শ্রেণির এই ম্যাচে নামার আগে তার রান ছিল ১০,৯০৬। প্রথম ইনিংসে ১২ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হন ১০৩ রানে। সেঞ্চুরি তোলার আগে ৯৪ রানে থাকার সময়ই অবশ্য প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণিতে ১১ হাজার রান হয়ে যায় তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে গত মৌসুমেই ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তুষার। রানের পাশাপাশি দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের বিপক্ষে বুধবার ৬৩ রানে অপরাজিত ছিলেন তুষার। বৃহস্পতিবার চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরু করেন আগেরদিনের ছন্দেই। মধ্যাহ্নবিরতির ৯ বল আগে রংপুরের মাহমুদুল হাসানের বলে ২ রান নিয়ে ৯৯ থেকে ১০১ রানে পৌঁছান। পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার ২ বল আগে ১৭৬ বল খেলে ৮টি চারে ১০৩ রান করে তানভীর হায়দারের বলে আউট হন। তিনি আউট হওয়ার সময় দলের স্কোর ছিল ৬ উইকেটে ২৫৬ রান।

জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমে প্রথম রাউন্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তুষার (১০৪ ও ১৫৯)। দ্বিতীয় রাউন্ডে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পান। করেন ৩১ রান। তৃতীয় রাউন্ডে এসে প্রথম ইনিংসে ১২ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে এসে তুলে নিলেন সেঞ্চুরি।

১৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে তুষার ইমরানের গড় ৪৪.২৫। ক্যারিয়ার সেরা ইনিংস ২২০।

Jui  Banner Campaign
ট্যাগ: তুষার ইমরানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT