চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিজু আহমেদকে স্মরণ করলো শিল্পী সমিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম খল অভিনেতা মিজু আহমেদ। শুধু শিল্পী সমিতির নেতা হিসেবে নয়, ঢাকাই চলচ্চিত্রে তুখোড় অভিনেতা হিসেবেও তাকে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলো শিল্পী সমিতি।

মঙ্গলবার ছিলো ঢাকাই চলচ্চিত্রের মিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। আর এদিন যথাযথ শ্রদ্ধায় তা পালন করে শিল্পী সমিতি। ২০১৭ সালের ২৭ মার্চ ঢাকা থেকে ট্রেনে করে সিনেমার শুটিংয়ের জন্য দিনাজপুরে যাওয়ার উদ্দেশ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা।

মিজু আহমেদকে স্মরণ করছে শিল্পী চলচ্চিত্রাঙ্গনের মানুষরা। এফডিসিতে শিল্পী সমিতির আয়োজনে মিজু আহমেদ স্মরণে মিলাদ মাহফিলে দেখা যায় চলচ্চিত্রের মানুষেদের। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর,ইলিয়াস কাঞ্চন,মিশা সওদাগর,জায়েদ খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন তিনি। কাজ করেছেন কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে। ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে সিনেমার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজু আহমেদ।

কয়েক বছরের মধ্যে ঢালিউডে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মিজু আহমেদ। প্রয়াত অভিনেতা রাজীবকে নিয়ে তার গড়া প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ থেকে কয়েকটি ছবি তৈরি হয়। শুধু তাই নয়, তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি। মিজু আহমেদ অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি হচ্ছে পাষাণ, যেটি গত শুক্রবার মুক্তি পায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT