বিনোদন

মিজু আহমেদকে দাফন করা হবে কুষ্টিয়ায়

মিজু আহমেদকে দাফন করা হবে কুষ্টিয়ায়

মিজু আহমেদ

চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদকে কুষ্টিয়ায় দাফন করা হবে। এর আগে কাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এফডিসিতে তার জানাজা হবে। প্রয়াতের পরিবারের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি বলেন, ‘তার মতো অভিনেতাকে অকালে হারাতে হয়েছে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য বিরাট ক্ষতি। তার মৃত্যুতে আমরা শোকাহত। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি আগামীকাল মঙ্গলবার কুষ্টিয়ায় তাকে কবর দে​ওয়া হবে। এর আগে আমরা চলচ্চিত্র–পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাব। শ্রদ্ধা জানানোর আগে জানাজা অনুষ্ঠিত হবে এফডিসিতে। সবাইকে এই জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’

বিষয়:মিজু আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…