চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউনিখ হত্যাকাণ্ড: সন্দেহের তীরে সেই ব্রেইভিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

জার্মানির মিউনিখে গুলি চালিয়ে ৯ জন হত্যার পর আত্মহত্যাকারী বন্দুকধারীর সঙ্গে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস’র কোনো সম্পৃক্ততা পায়নি জার্মান পুলিশ। বরং এই বন্দুকধারী নরওয়ের উগ্র জাতীয়তাবাদী ডানপন্থী এবং গণহত্যার আসামী আন্দ্রেস বেরিং ব্রেইভিকের অনুসারী ছিলো বলে ধারণা করছে তারা।

হামলাকারী মানসিক রোগী এবং বেশ কিছু দিন ধরে সে হতাশাজনিত রোগে ভুগছিলো বলে জানতে পেরেছে পুলিশ।

১৮ বছর বয়সী ওই হামলাকারীর বাসভবনে তল্লাশী চালিয়ে কিছু কাগজপত্র পাওয়া গেছে। কাগজপত্রগুলোর মধ্যে একটি নিবন্ধ পাওয়া গেছে যেখানে ‘ শিক্ষার্থীরা কেনো হত্যা করে ’এমন কথা লেখা ছিলো।

সে হামলার শিকারদের নিজেই ডেকে এনেছিলো কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। এক্ষেত্রে সে ফেসবুকের সাহায্যে কোনো আমন্ত্রণ কিংবা ইভেন্ট খুলেছিলো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ হামলার শিকার হওয়াদেরকে একটি মেয়ের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ম্যাক ডোনাল্ডস ফাস্ট ফুডে আসার আমন্ত্রণ জানানো হয়েছিলো।

মিউনিখেই জন্ম নেয়া হামলাকারী নাইন এমএম গ্লোক পিস্তল দিয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টায় অলিম্পিয়া শপিং মলে হামলা চালায়।

একনজরে ব্রেইভিক:
২০১১ সালের ২২ জুলাই নরওয়েতে গুলি ও বোমা হামলা চালিয়ে একাই ৭৭ জনকে হত্যা করে উগ্র ডানপন্থী মতধারায় বিশ্বাসী আন্দ্রেস বেরিং ব্রেইভিক। ইউরোপে মুসলিম অভিবাসীদের প্রবেশের প্রতিবাদেই ওই হামলা চালিয়েছিলেন বলে স্বীকার করেন ব্রেইভিক।

Reneta

তার হত্যার শিকার হওয়াদের বেশির ভাগই ছিলেন অপেক্ষাকৃত উদারপন্থী হিসেবে পরিচিত নরওয়ের সেন্টার-লেফট রাজনৈতিক দলের তরুণ কর্মী।

ব্রেইভিকের বয়স এখন ৩৭ বছর। ৭৭ জনকে হত্যার দায়ে ২০১২ সালে তাকে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উগ্র ডানপন্থাব্রেইভিকমিউনিখ হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT