চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউজিক ভিডিওর জন্য সেন্সর বোর্ড?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
বিনোদন
A A
বৈঠকিতে ফাহমিদা ​নবী

বৈঠকিতে ফাহমিদা ​নবী

‘মেঘলা দিনের একটি গান বাজানো হচ্ছে, ভিডিওতে দেখানো হলো খোলা আকাশের নিচে গাড়ির টায়ার! মেঘলা দিনের সঙ্গে টায়ারের সংযুক্তি কোথায়? এছাড়া ভিডিওর নামে যে পরিমান অশ্লীলতা জমা হচ্ছে, তার জন্য সেন্সর বোর্ড প্রয়োজন!’ বললেন ফাহমিদা নবী।

তিনি আরও বলেন, ‘খারাপ কথার গান হলে আমি কিন্তু গাই না। এটা সচেতনতা থেকে। তবে আমি নবীনদের সঙ্গে কাজ করি। তাদের কথা যদি ভালো না লাগে, আমি নিজে পরিবর্তন করি। আমি লিখে দিই। যেন তারা উৎসাহ পায়।’

‘গান কী দেখার না শোনার’—এমনি বিষয় নিয়ে বৈঠকির আয়োজন করে বাংলা ট্রিবিউন। প্রতিষ্ঠানটির কার্যালয়ে আজ শনিবার সকালে মিথিলা ফারজানার সঞ্চালনায় এই বৈঠকিতে অংশ নেন গীতিকবি ও গবেষক মোহাম্মাদ রফিকউজ্জামান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও ইমরান, এমআইবি প্রেসিডেন্ট ও লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, নির্মাতা চন্দন রায় চৌধুরী, রবির কন্টেন্ট ম্যানেজমেন্ট-এন্টারটেইনমেন্ট ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, রেডিও ফুর্তির স্টেশন ম্যানেজার ও প্রোগ্রাম অ্যান্ড আর্টিস্ট পিআর সার্জিনা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকিতে সংগীতশিল্পী ইমরান, বাপ্পা মজুমদার ও মোহাম্মাদ রফিকউজ্জামান

রেডিও স্টেশন শিল্পীদের গান প্রচারের আগে কোনো অনুমতি নেন? তাদের সম্মানি দেওয়ার প্রয়োজনবোধ করেন? এমনি প্রশ্নের জবাবে সার্জিনা ইসলাম বলেন, ‘আসলে এখানে সমন্বয়ের অভাব রয়েছে। এ বিষয়ে যদি একটি বোর্ড থাকে, যারা শিল্পীদের সম্মানির বিষয়টি দেখবে, তাহলে সম্ভব।’

বাপ্পা মজুমদার বলেন, ‘এটা খুবই জরুরি। কিন্তু তারা যা করছেন তা মোটেও ঠিক নয়। তারা অনুমতি পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করেন না। এটা অসম্মানজনক। এমন হতে থাকলে, আমরা সব রেডিওকে বয়কট করব। আসুন আমরা সবাই বিষয়টি নিয়ে কথা বলি। তারা অবৈধভাবে গান প্রচার করছে। সম্মানি তো দূরের কথা, তারা অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করছে না।’

সম্প্রতি ইমরানের একটা গান ইউটিউবে এক কোটিবার দর্শকরা দেখেছেন। এর আগেও তার একটি গানে এমন রেকর্ড হয়েছে। ইমরান বলেন, ‘ভিডিওটা শুধুই প্রচারণার মাধ্যম। এখন গান শোনার মাধ্যম কনভার্ট হয়ে গেছে। গান শোনানোর জন্যই এটি (ইউটিউব) ব্যবহার করা হয়। আর ভিউ বেশি হলেই তা হিট নয়। একটা গান ১ কোটি ভিউ হলেই যে টিকে থাকবে, তা নয়। সংগীত, কথা, ভিডিও- সব মিলিয়ে প্রশংসিত হলে তবে আমি সন্তুষ্ট।’

Reneta

বিশিষ্ট গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, ‌‘আমাদের সময়ে যখন টেলিভিশন মিডিয়া ছিল না। আমরা তখন অনুষ্ঠানে-আসরে গিয়ে গান শুনতাম। আর টেলিভিশন আসার পর আমরা গানের অনুষ্ঠান দেখতাম। তবে বরাবরই গান শোনার বিষয়টিই মুখ্য ছিল। কবিগুরু গানে গানে বলেছেন— তোমায় গান শোনাব। তিনি কখনও বলেননি, তোমায় গান দেখাব! তাই অবশ্যই গান শোনার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানজুলফিকার রাসেলফাহমিদা নবীবাপ্পা মজুমদার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে যাবেন মার্কো রুবিও

মে ১৫, ২০২৬

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT