সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুড়কুড়ে এর গ্রান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা খঞ্জনিস এবং রানার-আপের মুকুট উঠেছে ঢাকা ঢোলকস’র মাথায়।
প্রথমবারের মত বাংলাদেশে কোনো মিউজিক্যাল রিয়েলিটি শো, যেখানে কোনো একজন বিজয়ী না হয়ে দলগতভাবে একটি বিভাগ বিজয়ী হয়।
১২
হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে অডিশনে বাছাই হওয়া সঙ্গীত প্রতিভাদের
গ্রুমিং শেষে ৮টি দলে ভাগ করে শুরু হয়েছিলো সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার
লিগ।
বসুন্ধরা কনভেনশন সিটি’র নবরাত্রি হল থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।







