প্রথম সন্তানের মা হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। ছেলের নাম রেখেছেন অরণ্য রিয়ান। মা ও সন্তান দুজনই ভালো আছেন। ১৮ মে রাত পৌনে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে অস্ত্রোপচার করা হয়।
ওয়ার্দা রিহাব জানান, ১৮ মে বিটিভিতে আর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার নাচের দল ধৃতি নৃত্যালয়ের দুটি অনুষ্ঠান ছিল। কিন্তু সকালেই হাসপাতালে যেতে হলো তাকে। অস্ত্রোপচারের আগে সেখান থেকেই ফোনে ফোনে নাচের কোরিওগ্রাফি ঠিক করেছেন।
ওয়ার্দার স্বামী অরুপ কুমার সাহা।








