মা হতে যাচ্ছেন নেহা কক্কর?

একজন নারী ও একজন পুরুষ শহরের রাস্তায় হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের দুমাসও পার হয়নি, কিন্তু তারই মাঝে গায়িকা নিজের ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন সুখবর। হ্যাঁ, মা হতে যাচ্ছেন নেহা। তবে সরাসরি সেটির কোন ইঙ্গিত দেননি তিনি।
শুক্রবার সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। যেখানে তার বেবিবাম্প দেখা যাচ্ছে। আর এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে!
শেয়ার করা ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে নেহা কক্কর লিখেছেন- ‘খেয়াল রাখখা কারো। অর্থাৎ, ‘খেয়াল রেখো’। যার প্রতি উত্তরে কমেন্ট বক্সে নেহার স্বামী রোহনপ্রীত লেখেন ‘হ্যাঁ, এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু’।
করোনার মাঝে গেল ২৪ অক্টোবর বেশ আয়োজন করেই বিয়ে হয় নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের। তবে তাদের বিয়েকে ঘিরে কম জল্পনা-কল্পনার সৃষ্টি হয়নি। আর এবার গুঞ্জন শুরু হলো বিয়ের দুমাসের মাঝে নেহার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে!
View this post on Instagram





