বিনোদন

মা হচ্ছেন কাজল, নিশ্চিত করলেন স্বামী

খুশি দম্পতি, মা হওয়ার খবর নিশ্চিত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি দম্পতি হাসিমুখে ছবি, মা হওয়ার খবর নিশ্চিত করে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার সেটি স্বীকার করে নিলেন তার স্বামী গৌতম কিচলু।

নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অতিথি আসার কথা সবাইকে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২।’

পোস্টের সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তিনি।

২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হচ্ছেন।

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘাম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। এছাড়াও ‘উমা’র কাজ সম্পন্ন করেছেন তিনি।

বিষয়:কাজল আগারওয়াল দক্ষিণী অভিনেত্রী মা হচ্ছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…