চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২১
চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম: ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরসহ সারাদেশে ইলিশ ধরা বন্ধ করেছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের মৎস্য ব্যবসায়ীরাসহ জেলেরা।

জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি রোটারিয়ান আবদুল বারী জমাদার মানিক ১০ অক্টোবরের পর নদীতে নিষেধাজ্ঞার সঠিক সময় বলে মনে করেন। তিনি বলেন, পূর্ণিমার সাতদিন আগে থেকে শুরু হয়ে সাত দিন পর পর্যন্ত মা ইলিশ ডিম ছাড়ে। কিন্তু সরকার এ বছর অমাবস্যার ৭ দিনসহ নিষেধাজ্ঞা দিয়েছে।

এবার অগ্রিম বেশি দিন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মনে করেন তিনি।

মৎস্য বিভাগ এবার এ সিদ্ধান্ত ঘোষণার আগে চাঁদপুরের ব্যবসায়ী, জেলেসহ অন্যদের মতামত নিলেও সরকার তা আমলে নেয়নি বলে দাবি করেন এ মৎস্য ব্যবসায়ী নেতা।

অপরদিকে ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভায় দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় গুরুত্বপূর্ণ সকল পর্যায়ের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি জানান, ৬ অক্টোবর অমাবস্যা ও ২০ অক্টোবর পূর্ণিমাকে ঘিরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া বিষযটি আইনেও রয়েছে।

Reneta

জানা যায়, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে মিলে মোট ১৫ থেকে ১৭দিন হচ্ছে ইলিশ ডিম ছাড়ার প্রকৃত সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ চাঁদপুরের পদ্মা- মেঘনাসহ বিভিন্ন নদীতে ছুটে আসে। এই সময় বিবেচনায় নিয়েই এবার ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

চাঁদপুরের পদ্মা-মেঘনায অসংখ্য চর ডুবোচর জেগে ওঠায় ইলিশের নির্বিঘ্নে প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই এসব চর খনন করা সর্বাগ্রে জরুরি বলে এখানকার মৎস্যজীবীসহ ব্যবসায়ীরা জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মা ইলিশমা ইলিশ রক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT