চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের স্বপ্নের ‘শান্তিপূর্ণ, প্রগতিশীল’ পাকিস্তান চান বিলাওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, ‘শান্তিপূর্ণ, প্রগতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তানের যে স্বপ্ন তার মা দেখেছিলেন, তা বাস্তবায়নের জন্য’ নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল। ২০০৭ সালে এক সমাবেশে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নামবেন বিলাওয়াল। তবে বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পিপিপি’র জনপ্রিয়তা কমেছে।

বেনজিরের মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে বিলাওয়াল ও তার বাবা আসিফ আলি জারদারিকে পিপিপি’র যৌথ নেতৃত্ব দেওয়া হয়।

পরিবারের মধ্যে তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ বিলাওয়াল। সত্তরের দশকে তার নানা জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের শাসনামলে তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

পরিবারের রাজনৈতিক ইতিহাসে রক্তের দাগ থাকলেও বিলওয়াল জানান, ‘নেতৃত্বাস্থানীয় রাজনৈতিক দায়িত্ব নিতে তিনি ভীত নন। সাম্যবাদী পাকিস্তান নির্মাণ হচ্ছে আমার নির্বাচনী ইশতেহারের ভিত্তি…। যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠের জনগণের লাভের জন্য কাজ করবো, মুষ্টিমেয় লোকের জন্য নয়।’

Reneta

বর্তমান জনমত জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে পিপিপি তৃতীয় স্থান লাভ করবে। এগিয়ে রয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) এবং অযোগ্য ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন)।

রাজনৈতিক বিশ্লেষক মুকারাব আকবর বিবিসিকে বলেন, গ্রামীণ জনগণের মাঝে এখনও জনপ্রিয়তা ধরে রেখেছে পিপিপি। বিশেষ করে সিন্ধ প্রদেশ হচ্ছে তাদের শক্ত ঘাঁটি। কিন্তু সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের অনেক ভোটার মনে করেন, পিপিপি তাদের শেষ শাসনামলে সন্তোষজনক অবদান রাখেনি। তাই অনেকেই পিটিআই’য়ের দিকে ঝুঁকেছে।

পিপিপি’র প্রেসিডেন্ট এবং বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই সপ্তাহের শুরুর দিকে, সুপ্রিম কোর্ট এক তদন্তের জন্য তাকে দেশত্যাগ না করার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বিলাওয়ালের দাবি, তার দল অনেক দিন ধরেই অপপ্রচারের শিকার।

অনেক বিশ্লেষকের ধারণা, নির্বাচনের পড়ে জোট গঠনের জন্য গুরুত্বপূর্ণ দল হয়ে উঠতে পারে পিপিপি। তবে সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট অবস্থার সৃষ্টি হতে হবে, যেখানে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

গত সপ্তাহে একটি দুর্নীতিবিরোধী আদালত নওয়াজ শরিফকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে, যা এখন নির্বাচনী প্রচারণায় সবচেয়ে আলোচিত। তার সমর্থকদের দাবি, সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করতে দুর্নীতির অভিযোগ ব্যবহার করেছে। কিন্তু সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের বিষয় অস্বীকার করেছে।

বিলাওয়াল বলেন, নওয়াজ শরিফের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, তা আমি বিশ্বাস করি না। তবে নির্বাচনের আগে দেশের পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। পাকিস্তানের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রচারণা চালানোর স্বাধীনতা ক্রমেই হ্রাস পাচ্ছে। সংসদই এসব সমস্যা সমাধানের সবচেয়ে ভালো স্থান। এ কারণে আমি সংসদীয় নির্বাচনের জন্য লড়ছি।

বিলাওয়াল তার জীবনের শুরুর দিকের অধিকাংশ সময়ই কাটিয়েছেন পাকিস্তানের বাইরে। প্রথমে তার মায়ের স্বেচ্ছা নির্বাসনের সময়ে এবং পরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময়।

প্রতিদ্বন্দ্বীদের সমালোচনার জবাবে তিনি বলেন, আমার বয়স বা বাচনভঙ্গি নিয়েই সমালোচনায় লিপ্ত হয়ে বিভিন্ন ইস্যুতে আমাকে হারাতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপিপিপিবিলাওয়াল ভুট্টো জারদারি
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT