চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের জন্য অবসরে ২৩ বছরের ‘ইরানি মেসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সর্দার আজমুন। বয়স কেবল ২৩। এরই মাঝে ‘ইরানিয়ান মেসি’র তকমা পেয়েছিলেন। বিশ্বকাপ মিশন শেষে দেশবাসী তার সমালোচনায় মাতে। ছেলের সমালোচনা দেখে তার মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন। আর তাই জাতীয় দলকেই বিদায় বলে দিয়েছেন তারকা ফুটবলার!

ইরানের হয়ে আজমুন ৩৩ ম্যাচে ২৩ গোল করেছেন। রাশিয়া বিশ্বকাপে তার দল ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে শেষ করে। তিনি গোল পাননি।

আজমুন বাছাই পর্বে দুরন্ত ফুটবল উপহার দেন। ১৪ ম্যাচে ১১টি গোল করেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ৯০ মিনিট করে মাঠে ছিলেন।

মায়ের সঙ্গে আজমুন

‘সমালোচনা সহ্য করতে না পেরে মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কিছুটা সেরে উঠেছেন,’ জানিয়ে আজমুন বলেন, ‘কিছু নির্দয় লোক দুর্ভাগ্যবশত আমার এবং দলের যে সমালোচনা করছে, সেটি মোটেই আমাদের প্রাপ্য নয়।’

‘এই অবস্থায় মা এবং দল দুটোর একটা আমাকে বেছে নিতে হতো। আমি মাকে নিয়েছি।’

আজমুন ১৯ বছর বয়সে ইরান জাতীয় দলের জার্সি গায়ে চাপান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানি মেসিবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ: যা জানা দরকার

পরবর্তী

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

পরবর্তী

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

দ্বিতীয় পর্বের প্রতিপক্ষ ও সময়-সূচি’তে এক নজর

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT