চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহির কথিত বিয়ে নিয়ে জটিলতা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০১, জুন ২০১৬
বিনোদন
A A

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে শাহরিয়ার ইসলাম শাওনের কথিত বিয়ের কাবিননামা আদালতে উপস্থাপন করেছেন শাওনের আইনজীবী।  গত বছরের ১৮ মে তাদের বিয়ে হয়েছে বলে কাবিননামার সঙ্গে উল্লেখ করা হয়েছে। 

আত্মপক্ষ সমর্থন ও অভিযোগ এড়াতে মঙ্গলবার ওই কাবিননামা ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালতে উপস্থাপন করেছেন শাওনের আইনজীবী মো. বেলাল হোসেন। পাল্টা মামলা করার প্রস্তুতি নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন শাওনের আইনজীবী। 

এদিকে ২ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার শাওনের আরো ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে শাওনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ মে উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় মাহিয়া মাহির দায়ের করা মামলায় শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৮ মে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি। এর পর থেকেই তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

ট্যাগ: ঢালিউডমাহিয়া মাহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেনারেল রবের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল রাজাকার বড় মিয়া

পরবর্তী

না ফেরার দেশে কমেডিয়ান রাজ্জাক খান

পরবর্তী

না ফেরার দেশে কমেডিয়ান রাজ্জাক খান

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের গ্রুপে বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT