চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহিকে আইনি নোটিশ পাঠালেন প্রযোজক

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:৪৭ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৭
বিনোদন
A A
মাহিয়া মাহি

মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ‘মনে রেখো’ ছবির প্রযোজক ও হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক। নোটিশে মাহির বিরুদ্ধে চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দাবি ও ছবির শুটিংয়ে শিডিউল না দেওয়ার অভিযোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এ আইনি নোটিশ পাঠানো হয় মাহির উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসায়।

নোটিশে আরও বলা হয়, শিডিউল অনুয়ায়ী ছবিটি নির্মাণের মাঝপথে এসে মাহি কাজ করছেন না। চুক্তির বাইরে আরও দুই লাখ টাকা দাবি করছেন। এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ‘মনে রেখো’ ছবির নির্মাণ কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় শিডিউল দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছেন প্রযোজক।

চ্যানেল আই অনলাইনকে মাহিয়া মাহি বলেন, ‘যে দুই লাখ টাকা আমি অতিরিক্ত দাবি করার কথা প্রযোজক বলছেন, সেটা তার মনগড়া কথা। তবে গত ৬ ও ৭ এপ্রিল ছবির শিডিউল ছিল না। ​ওই দুটি দিন প্রযোজক আমাকে কাজ করার জন্য বলেন। তখন আমার ঢাকার বাইরে একটি শো ছিল। আমি সেই শোর টাকা নিয়ে নিয়েছি। আমি যদি সেখানে কাজ না করি, তাহলে সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। তখন আমি বলেছি, শোর টাকা দিয়ে দিলে আমি আপনার ছবির শুটিং করব। তাহলে বাড়তি টাকা কোথায় চেয়েছি?’

মাহি আরও বলেন, ‘এমনিতেই একটি ছবির শুটিং করতে ৩৫ দিন সময় লাগে। সেখানে প্রযোজক ৪৫ দিন সময় নিয়েছিলেন। তারপর আরও ১৫ দিন সময় নেন। তখন এই ছবির স্বার্থে অন্য ছবিগুলোর শুটিংয়ের শিডিউল পিছিয়ে দিয়ে প্রযোজককে ডেট দিয়েছিলাম। এতদিনেও যদি ছবির শুটিং শেষ করতে না পারে, তবে আমার কী করার আছে! আমি তো একটি ছবির জন্য অন্য ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে প্রতারণা করতে পারব না।’

আইনি নোটিশের জবাব প্রসঙ্গে মাহি জানান, তিনি এখন ‘জান্নাত’ ছবির শুটিংয়ে বান্দরবানে আছেন। ঢাকায় ফিরে নিজের আইনজীবীর সঙ্গে আলোচনা করে আইনি নোটিশের জবাব দেবেন।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।

মাহিকে পাঠানো উকিল নোটিশ
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT