চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদুর রহমানের উপর হামলা স্বাধীন গণমাধ্যমের উপর ধারাবাহিক হামলা: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
রাজনীতি
A A

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়ায় যে হামলা হয়েছে তাকে মুক্তচিন্তা ও স্বাধীন গণমাধ্যমের উপর আওয়ামী লীগের ধারাবাহিক হামলার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ওই ঘটনায় কুষ্টিয়ার পুলিশের ভুমিকার তীব্র সমালোচনা করেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)আয়োজিত কুষ্টিয়ায় আদালত চত্বরে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে। পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মী যারা স্বাধীনচিন্তা করেন তাদের ওপর আক্রমণ করছে৷ তাদের ধ্বংস করে দিতে চাচ্ছে। কোনও রকম স্বাধীন মতপ্রকাশের তারা ঘোর বিরোধী।

তিনি বলেন, আওয়ামী লীগ ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়৷ যার পূর্বশর্ত মুক্ত গণমাধ্যম ধ্বংস করতে চায়। ১৯৭১ সালে যেই যুদ্ধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে তারা এই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ধ্বংস করছে।

বিএনপি মহাসচিব বলেন, কুষ্টিয়ায় পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়েও একজন ভয়ংকর সন্ত্রাসী৷

তিনি বলেন, মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ হয়েছে আমি গতকাল তার তীব্র নিন্দা জানিয়েছি। গতকালই আমি বলেছি এই হামলা পূর্ব পরিকল্পিত। এই ঘটনার সময় আমি একটা সভায় ছিলাম। আমি তখনই জানতে পারি হামলার ঘটনা। সেখানে(কুষ্টিয়ায়) পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়েও একজন ভয়ংকর সন্ত্রাসী। মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি , তিনি আমাকে আস্বস্ত করে বলেন আমি দেখছি ব্যবস্থা করছি তার সেফলি বের হয়ে যাওয়ার। তারপরও আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানকে যেভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে এটা ইদানিং কালের নজিরবিহীন ঘটনা।

Reneta

মির্জা ফখরুল আরো বলেন, আমি আবারও মাহমুদুর রহমানের ওপর আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর জন্য দায়ী তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিএফইউজের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ,ডা:এ জেড এম জাহিদ হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজ) সভাপতি কাদের গনি চৌধুরী,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদুর রহমানসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT