বাংলাদেশ

মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন

মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন

সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ এবং হত্যা ষড়যন্ত্র’ মামলায় কারাবন্দী ‘আমার দেশ’
সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখাতে আদালতের অনুমতি চেয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা আদালতে করা আবেদনে একইসঙ্গে
জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদুর রহমানকে রিমান্ডে চেয়েও আবেদন জানিয়েছেন।

ঢাকার সিএমএম আদালতে দিনের কোন এক সময়ে শুনানি হতে পারে। অন্য এক রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আটক আছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।

তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রে’ শফিক রেহমান ছাড়াও মাহমুদুর রহমান সম্পৃক্ত আছেন এমন তথ্য প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার দেখাতে আবেদন জানানো হয়েছে।

মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদনের কথাও জানিয়েছে ডিবি।

বিষয়:আমার দেশ মাহমুদুর রহমান শফিক রেহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…