চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদা হত্যায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৩২ অপরাহ্ণ ১১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ‘মাষ্টারমাইন্ড’ সন্দেহে শাহ জামাল রবিন নামে এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তবে জিজ্ঞাসায় সে তথ্য গোপন করছে বলে পুলিশ মনে করছে। বন্দর নগরীর শীতলঝর্ণা এলাকা থেকে শনিবার ভোরে তাকে আটক করা হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার মাইনুল ইসলাম জানান, রবিন নিজেকে কাঠমিস্ত্রি পরিচয় দিলেও তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। সিসিটিভির ফুটেজে মোটরসাইকেলে আসা এক খুনির সঙ্গে গ্রেফতার রবিনের চেহারার মিল রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, আমরা আগে একজনকে গ্রেফতার করেছি। আজ একজনকে গ্রেফতার করেছি। আমরা যাচাই শুরু করেছি। ভিডিও-ফুটেজ বিশ্লেষণ করে দেখছি। আমাদের ধারণা সে-ই মূল আসামী। 

Banglabid

রবিনের বাড়ী কুমিল্লার লাকসামে। বন্দর নগরীর শীতলঝর্ণা এলাকায় একা একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করা রবিনের গতিবিধি সন্দেহজনক মনে করছে পুলিশ। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে পুলিশ বলেছে, তার অতীত রেকর্ডও ভালো নয়। দুই স্ত্রীর একজনও তার সঙ্গে থাকে না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া না গেলেও গোয়েন্দারা রিমান্ডের জিজ্ঞাসায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন।

আর জড়িত সন্দেহে গ্রেফতার শিবির নেতা আবু নছর গুন্নুর রিমান্ড আবেদনের শুনানি হবে রোববার। পুলিশ বলছে, জিজ্ঞাসায় গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে গুন্নু। 

Reneta

তার গ্রেফতারের পেছনে টাকা-পয়সা বিনিময়ের যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

চট্টগ্রামের জিইসি মোড়ে রোববার সকালে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। শিশুসন্তানের সামনে মাকে কুপিয়ে ও গুলিতে হত্যা নিশ্চিত করে মোটরসাইকেলে পালিয়ে যায় খুনিরা। পরে হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার এবং প্রত্যক্ষদর্শী চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জড়িত সন্দেহে গ্রেফতার শিবির নেতা আবু নছর গুন্নুকে করা হয়, আটক করা হয় কালো মাইক্রোবাসের চালককে। মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদ করে খুনিদের চেহারার বিবরণ পায় পুলিশ।

তবে, তদন্তের ‘ধীরগতিতে’ ক্ষুব্ধ সাধারণ মানুষ নগরীর বিভিন্ন এলাকায়  মানববন্ধন করে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারের পরে পুরো ক্রিকেট দল বরখাস্ত!

পরবর্তী

গ্ল্যামার লুকে হিন্দি সিরিয়ালের তারকারা

পরবর্তী

গ্ল্যামার লুকে হিন্দি সিরিয়ালের তারকারা

সৌদি রেমিট্যান্সে ৬ শতাংশ কর, দুশ্চিন্তায় প্রবাসীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT