ক্রিকেট

মাহমুদউল্লাহর ফিফটিতে হাসল গাজী

ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের টর্নেডো ইনিংসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শক্তিশালী শটের মুহূর্ত, যেখানে তিনি বলটি মারছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়োজনের সময় দারুণ এক ফিফটি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের ব্যাটে ভর করে জিতল গাজী গ্রুপ ক্রিকের্টাস। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে দলটি।

বিকেএসপি’র চার নম্বর মাঠে দুপুরের ম্যাচে গাজী ১৩৯ রানের লক্ষ্য তাড়া করে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে। মাহমুদউল্লাহ ৪৮ বলে খেলে ৫৮ রানে অপরাজিত ইনিংস। আরিফুল হক ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

দুটি উইকেট নেন খেলাঘরের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় গাজী। প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় তারা। শূন্য রানে ফিরে যান দুই ওপেনার মেহেদী হাসান ও সৌম্য সরকার।

মুমিনুল হক ২২ ও ইয়াসির আলি ২৪ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়েন।

আগে ব্যাট করতে নেমে মাসুম খানের (৫৯) ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে খেলাঘর।

মুমিনুল নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম।

বিষয়:গাজী গ্রুপ ডিপিএল-২০২১ বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…