চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহদের বাঁচা-মরার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি প্রেসিডেন্টস কাপে টিকে থাকার লড়াইয়ে সোমবার নামবে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। প্রতিপক্ষ তামিম ইকবাল একাদশ। ম্যাচে হেরে গেলেই টুর্নামেন্টের শিরোপা লড়াই থেকে ছিটকে যাবেন মাহমুদউল্লাহ-মুমিনুলরা। ২৩ সেপ্টেম্বর ফাইনাল খেলবে তামিম ও নাজমুল হোসেন শান্ত একাদশ।

তখন ২১ সেপ্টেম্বর শান্ত-তামিমদের ম্যাচটি হয়ে যাবে শুধুই নিয়ম রক্ষার, অথবা ফাইনালের পোশাকি মহড়া। তিন ম্যাচে দুই জয়ে শান্ত একাদশ ফাইনালের পথে এগিয়ে রয়েছে অনেকটাই। তিন দলের আসরে সোমবার তামিমরা জিতলে দুই জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের।

তিন ম্যাচে এক জয় পাওয়া মাহমুদউল্লাহদের শেষ ম্যাচ এটি। তারা জয় পেলে আবার জমে উঠবে পয়েন্ট টেবিল। তিন দলেরই তখন সমান সুযোগ থাকবে ফাইনাল খেলার। সব দলের পয়েন্ট ও জয়-পরাজয় সমান হলে বিবেচনায় আসবে রানরেট।

সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচের আগে মিরপুরে অনুশীলন করেছে তামিম একাদশের সকল ক্রিকেটার। আগের রাতে ম্যাচ খেলায় বিশ্রামে কাটিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

তামিম একাদশের তরুণ পেসার শরিফুল ইসলাম ভিডিও বার্তায় জানান ‘ফাইনাল’ মনে করেই তারা মাঠে নামবেন সোমবারের দ্বৈরথে, ‘আগামীকালের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি জিততে পারি ফাইনালে যেতে পারব। পরের ম্যাচে কী হবে বলা যায় না। কালকে আমাদের আসল লড়াই। আমরা ফাইনাল মনে করেই খেলব।’

মুখোমুখি প্রথম দেখায় তামিমদের হারিয়েছিল মাহমুদউল্লাহরা। দ্বিতীয় লেগেও সেটির পুনরাবৃত্তি হলে জমে উঠবে পয়েন্ট টেবিলের খেলা। দুই ফাইনালিস্ট পেতে তখন অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচ পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT