চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসাল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলে কোন রান হয়নি। দ্বিতীয় বলও ডট। বাই রানের জন্য ছুটে রানআউট হয়ে যান মোস্তাফিজ। তৃতীয় বলে স্ট্রাইক পান মাহমুদউল্লাহ।

তখন অফস্টাম্পের বাইরে করা উদানার স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে হাঁকান চার। চতুর্থ বলে দুই রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ২ বলে ৬ রানের সমীকরণ মেলান ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে। এক বল হাতে রেখে ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে বাংলাদেশ।

এমন বীরত্বের পর মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিজেদের অফিসিয়াল পেজে মাহমুদউল্লাহকে নিয়ে টুইট করেছে সংস্থাটি। তাতে মাহমুদউল্লাহর ছক্কা হাঁকানোর ছবি সংযুক্ত করে ক্যাপশনে লিখেছে, ‘মাহমুদউল্লাহ, তোমাকে কুর্নিশ করছি। চার বলে ১২ রান প্রয়োজন ছিল। সেখানে তিনি সেটা করে দেখালেন মাত্র তিন বলে। বাংলাদেশ চলে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।’

রোববার শিরোপা লড়াইয়ের মঞ্চে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT