চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ট্রফি ভাগাভাগি

আদিল আহমেদআদিল আহমেদ
৪:১৮ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বৃষ্টির বাধায় সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল পরিত্যক্ত হয়েছে। আয়োজকরা যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন ফাইনালের দুই প্রতিপক্ষ একমি রাজশাহি মাস্টার্স এবং এক্সপো অলস্টার্স’কে।

প্রথম তিনদিন ভালোয় ভালোয় কাটলেও শেষদিনে ছন্দ হারায় কক্সবাজারের মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। আকাশে মেঘ আর রোদের খেলায় শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয় কার্নিভালের ফাইনাল।

খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহীর বিপক্ষে হাসিবুল হোসেন শান্ত’র এক্সপো অলস্টার্সের সংগ্রহ ৩ উইকেটে ১৩৪ রান। জাতীয় দলের সাবেক ওপেনার রাশেদুল হক সুমনের ৫ বাউন্ডারি এবং ৩ ছক্কার ৫৮’তেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাজশাহীর সামনে ১৩৫ রানের চ্যালেঞ্জ।

এরপরই বৃষ্টির হানা। তারপরও ম্যাচ শুরু হয়েছিল। একমি রাজশাহী ২ ওভারে ১ উইকেটে ২১ রান তুলতেই আবারো বৃষ্টি, শেষ পর্যন্ত পণ্ড ফাইনাল। ট্রফি ভাগাভাগি করে যুগ্ম চ্যাম্পিয়ন এক্সপো অল স্টার্স এবং একমি রাজশাহী মাস্টার্স।

দুই ফিফটিসহ ১৬৪ রান করে টুর্নামেন্ট সেরা এক্সপো অলস্টার্সের এহসানুল হক সেজান। ম্যান অফ দ্য ফাইনাল একই দলের রাশেদুল হক সুমন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT