চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্কের দোকানে উপচে পড়া ভিড়, দাম বেড়েছে বহু গুণ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:১৬ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশে ৩ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত- এমন খবর প্রকাশের পর পরই মাস্কের দাম বেড়ে গেছে ৪ থেকে ৫ গুণ। রোববার সন্ধ্যার পর এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে সব ধরণের মাস্ক।

শুধু তাই নয়, মাস্কের সাথে ওষুধের দোকানগুলোতে বিক্রি হয়ে গেছে সব ধরণের হ্যান্ডগ্লাভ্সও।

আইইডিসিআর এর ঘোষণার পর সরেজমিনে রাজধানীর তেজকুনীপাড়া, ফার্মগেট, ইন্দীরা রোড, গ্রীন রোড ও কারওয়ান বাজার এলাকায় মাস্ক ব্যবসায়ী ও ওষুধের দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

এক থেকে দেড় ঘণ্টায় শেষ মাস্ক
কারওয়ান বাজারের মাস্ক ব্যবসায়ী তারেক রহমান বলেন, সন্ধ্যার পর থেকে ২ থেকে ৩ ঘণ্টায় সব মাস্ক শেষ। প্রায় ৪শ’ থেকে ৫শ পিছ মাস্ক বিক্রি করেছি।

তবে প্রথম এক থেকে দেড় ঘণ্টায় অনেক কাস্টমার এসেছে। তখনই ৪ ভাগের ৩ ভাগ মাস্ক বিক্রি হয়ে গেছে। এই সময় ৬শ’ থেকে ৭শ’ পিছ মাস্ক বিক্রি হয়েছে বলে জানান তিনি।

ফার্মগেটের বদরুল আলম নামের আরেকজন হকার বলেন, আমার কাছে কয়েক ধরনের মাস্ক ছিল। যেমন-কাপড়ের নরমাল মাস্ক, বাংলা ফিল্টার মাস্ক, চায়না ফিল্টার ফিল্টার মাস্ক। এছাড়াও ছিল টিস্যু পেপারের তৈরি ওয়ান টাইম মাস্ক। সন্ধ্যার পর করোনা ভাইরাস বাংলাদেশকে আক্রমণ করেছে এমন খবর শোনার পর মানুষ হুমড়ি খেয়ে পড়েছে মাস্ক কেনার জন্য।

Reneta

তিনি বলেন, দাম নিয়ে কারো সাথে দ্বিতীয়বার কথা বলতে হয়নি। সবাই আসছে আর কিনে নিয়ে যাচ্ছে। ফলে মুহূর্তেই সব মাস্ক শেষ হয়ে গেছে। সারাদিন তেমন বেচাবিক্রি না হলেও সন্ধ্যার পর এক হাজার থেকে ১২শ পিছ মাস্ক বিক্রি হয়েছে।

তবে মানুষ সবচেয়ে বেশি কিনছে চায়না ফিল্টার মাস্ক। এই মাস্কটি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান ফুটপাতের এই ব্যবসায়ী।

পাইকারি দোকানেও মাস্ক শেষ জানিয়ে বদরুল বলেন, রাত ৮টার পর পাইকারি দোকানে সব বিক্রি হয়ে গেছে। ৬০ টাকা ডজনের (প্রতি পিছ ৫ টাকা) মাস্ক পাইকারি বিক্রি হয়েছে ২৪০ টাকায়। অর্থাৎ পাইকারি প্রতি পিছ কেনা পড়েছে ২০ টাকায়।

ফার্মসীগুলোতে মাস্কের সাথে সাথে শেষ হ্যান্ডগ্লাভসও
ওষুধের দোকানে সাধারণত টিস্যু পেপারের তৈরি ওয়ানটাইম মাস্ক বিক্রি হয়ে থাকে। কিন্তু এসব এলাকার কমপক্ষে ১৫ থেকে ২০টি দোকানে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি মাস্ক।

গ্রীন রোডের রেজওয়ান ফার্মেসীর বিক্রয়কর্মীরা জানান, শুধু মাস্ক নয়, তাদের কাছে থাকা হ্যান্ডগ্লাভসসহ বিভিন্ন ধরণের সার্জিক্যাল অ্যাক্সেসোরিজ বিক্রি হয়ে গেছে ১ ঘণ্টার মধ্যেই।

ফার্মগেটের জননী ফার্মেসীর বিক্রেতারা বলেন, আতঙ্কে ভুগছে মানুষ। ফলে অল্প সময়ে সব মাস্ক ও গ্লাভ্স বিক্রি হয়ে গেছে। বলতে গেলে মূহুর্তেই ফার্মেসীতে জট লেগে গেছে কাস্টমারে।

দাম বেড়েছে ৪ থেকে ৫ গুণ
মাত্র এক ঘণ্টার ব্যবধানে মাস্কের দাম বেড়েছে ৪ থেকে ৫ গুণ। বিকেলে চায়না ফিল্টারের একটি মাস্ক ৪০ টাকা বিক্রি হলেও সন্ধ্যার পর তা এক লাফে উঠে যায় ১০০ টাকায়। রাত ৮টার পর তা আরো বেড়ে দাঁড়ায় ১৫০ টাকায়। একইভাবে ধাপে ধাপে বেড়ে ২০ টাকার বাংলা ফিল্টার মাস্ক বিক্রি হয়েছে ৫০ টাকা, ১০ টাকার টিস্যু পেপারের তৈরি ওয়ানটাইম মাস্কের দাম বেড়ে হয়েছে ৫০ টাকা। আর নরমাল কাপড়ের ১০ টাকার মাস্ক বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়।

ক্রেতাদের ক্ষোভ ও অসন্তোষ
করোনা ভাইরাসে বাংলাদেশ আক্রান্ত এমন খবরে মূহুর্তেই সামান্য টাকার একটা পণ্য আকাশচুম্বী হওয়া কোনোভাবেই মেনে যায় না বলে জানান সাধারণ মানুষ।

রাজধানীর ইন্দিরা রোডে ফুটপাত থেকে ১৫০ টাকায় একটি চায়মা ফিল্টার মাস্ক কিনেছেন রাহেলা বেগম নামের একজন ক্রেতা।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাকাতি ব্যবসা শুরু হয়ে গেছে। ৩০ টাকার মাস্ক কিনতে হয়েছে ১৫০ টাকায়। কেবল করোনা আক্রান্তের খআর শোনা গেলো। এরমধ্যেই মাস্কের দাম এত বাড়লো। যদি এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে ব্যবসায়ীরা মানুষের পকেট কাটবে।

রাহেলা বেগম বলেন, সরকারের মনিটরিং টিমকে এখনই বাজারে তদারকি করতে হবে। মাস্কসহ প্রয়োজনীয় উপকরণের দাম হাতের নাগালে নিয়ে আনতে হবে। অন্যথায় গরীব মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসমাস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT