চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী-সাকিবের ‘ফাইনাল’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের চার আসরে শিরোপা ভাগাভাগি করে নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। টানা তিন আসর ট্রফি উঁচিয়ে ধরেছেন মাশরাফী, সাকিব ধরতে পেরেছেন একবার। এবারও তাদের মধ্যেই থাকছে বিপিএল শিরোপা।

মাশরাফী-সাকিব এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছেন বিপিএল ফাইনালে। রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস ছাপিয়ে পঞ্চম আসরের ‘ফাইনাল’ ওয়ানডে অধিনায়ক মাশরাফী ও  টেস্ট, টি-টুয়েন্টি অধিনায়ক সাকিবের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শিরোপা জয়ের মিশনে নামবেন তারা।

দুটি দলই তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে উঠেছে ফাইনালে। প্রথম সুযোগেই (প্রথম কোয়ালিফায়ার ম্যাচ) কুমিল্লাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলে সাকিবের ঢাকা। মাশরাফীর রংপুরকে অবশ্য একটু বেশিই পরীক্ষা দিতে হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানসকে হারিয়ে টপকাতে হয় এলিমিনেটর বাধা। সোমবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তামিমদের ৩৬ রানে হারিয়ে মাশরাফীরা উঠেছে ফাইনালে।

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতেন মাশরাফী। দ্বিতীয় আসরে গ্ল্যাডিয়েটর্স শিবিরে যোগ হন সাকিব। সেবারও শিরোপা জেতেন মাশরাফী। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েই বাজিমাত করেন মাশরাফী। নতুন ফ্র্যাঞ্চাইজিটিকে এনে দেন শিরোপা। সাকিব গত আসরে শিরোপা জেতান ঢাকা ডায়নামাইটসকে।

মঙ্গলবারের ফাইনাল ঢাকা জিতলে সাকিব হবেন টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দলের অধিনায়ক। আর রংপুর জিতলে মাশরাফী হবেন মোট চারবার শিরোপাজয়ী দলের অধিনায়ক। যে দলই জিতুক ট্রফিটা থাকছে মাশরাফী-সাকিবের হাতেই। কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দুই অধিনায়কই বার বার শিরোপা জেতেন, এমন নজির কোথাও নেই!

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে রংপুর

পরবর্তী

অবশেষে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ

পরবর্তী

অবশেষে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ

বিয়েটা সেরেই ফেললেন কোহলি-আনুশকা

সর্বশেষ

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT