চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী চমকের দিনে রংপুরের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের জন্য রংপুরের টার্গেট ১৩৬ রান। এই রান তাড়া করতে নামা রংপুরের ওপেনিং জুটি দেখে ক্রিকেটপ্রেমীরা চমকে উঠল। বিপিএলের দর্শকদের একেবারে চমকে দিয়ে ক্রিস গেইলের সঙ্গী যে মাশরাফী বিন মোর্ত্তজা নিজে।

এর আগে গত বছরের মার্চে ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মাশরাফী। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিং করেও সফল হতে পারেননি। আউট হন ৭ রান করে।

দ্বিতীয়বারও সফল হননি। মাশরাফী চমকের দিনে হেরে গেছে তার দল। রাজশাহীর কাছে ৫ রানে হেরেছে তারা। পাঁচ ম্যাচে এটি রংপুরের তৃতীয় হার। আর চার ম্যাচে দ্বিতীয় জয় পেল রাজশাহী।

প্রথম ব্যাট করে ৮ উইকেটে ১৩৫ রান করে রংপুর। জবাবে ৬ উইকেটে ১৩০ রানে থামে রংপুরের ইনিংস।  শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, মোস্তাফিজের ওভারে ৪ রানের বেশি নিতে পারেনি দুই ব্যাটসম্যান রাইলি রুশো ও ফরহাদ রেজা।

ওপেনিংয়ে প্রথম অভিজ্ঞতা মোটেই প্রীতিকর হয়নি মাশরাফীর। ইনিংসের প্রথম ওভারে দুই বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ম্যাশকে। রাজশাহীর পেসার কামরুল ইসলাম রাব্বির দ্রুতগতির একটি উঠতি ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর অন্য ওপেনার গেইল ১৪ বল থেকে সমান দুটি চার-ছয়ে ২৩ রান করে সাজঘরে ফিরেন।

গেইল ফেরার পর ছোট তবে ভালো ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। ৩১ বলে দুই ছক্কায় ৩০ রান করেন তিনি। মিঠুন ফেরার পরপরই আউট হন রবি বোপারা (১)। মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হন ইংলিশ অলরাউন্ডার। ৪ রানে রানআউট হন বিনি হাওয়েল।

Reneta

একদিকে বরফের মতো জমে থাকা রুশোকে শেষ দিকে সঙ্গ দেয়ার চেষ্টার করেছিলেন নাহিদুল ইসলাম। ১২ বলে ১৬ রান করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। মোস্তাফিুর রহমানের করা ওভারে রংপুর নিতে পারে ৪। প্রথম বলে রুশো এক রান নেয়ার পর টানা চারটি ডট দেন ফরহাদ রেজা। শেষ বলে এক রানের বেশি নিতে পারেননি ৪৪ রানে অপরাজিত থাকা রুশো।

এর আগে নিয়ন্ত্রিত বোলিং করে রংপুর ১৩৫ রানে বেঁধে ফেলে রাজশাহীর ইনিংস।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর রাইডার্সরাজশাহী কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT