চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর হাতেই থাকছে ভালোবাসার ব্রেসলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ১৮, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

স্টিলের একটি ব্রেসলেট। নিলামে যেটির ভিত্তি মূল্য ছিল ৫ লাখ টাকা। শেষ মুহূর্তে লাফিয়ে বাড়তে থাকল দাম। উত্তেজনাময় দর কষাকষি শেষে ৪২ লাখ টাকায় বিক্রি হল মাশরাফী বিন মোর্ত্তজার ১৮ বছরের সঙ্গী, ব্রেসলেট। কিনে নিয়েছে দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। নাটকীয় ব্যাপার হল, মাশরাফীকেই ব্রেসলেটটি উপহার হিসেবে রেখে দিতে বলেছে সংগঠনটি।

নিলামের সর্বোচ্চ দাম উঠেছিল ৪০ লাখ টাকা। তবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাড়িয়ে দিয়েছে আরও ৫ ভাগ। তাতে চূড়ান্ত মূল্য দাঁড়ায় ৪২ লাখ।

ব্রেসলেট থেকে প্রাপ্ত অর্থ মাশরাফীর ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে ব্যবহার করা হবে করোনা দুর্গতদের জন্য। নিলাম পরিচালিত হয় ‘Auction 4 Action’ ফেসবুক পেজে। সাকিব আল হাসানের ব্যাটসহ সম্প্রতি বেশকিছু নিলাম হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। লাইভে যুক্ত হয়ে মাশরাফী শোনান ব্রেসলেটের পেছনের গল্পও।

‘ছোটবেলা থেকে দুটি জিনিসের প্রতি আগ্রহ ছিল আমার। ব্রেসলেট ও সানগ্লাস। বাবার ভয়ে পড়তে পারতাম না। যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলাম, তখন প্রথম ব্রেসলেট পড়া শুরু করি। ভাবলাম এখন হয়ত বাবা-মা কিছু বলবে না। ডাইভ দিতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। বেশিদিন পড়তে পারিনি। আমার এক বন্ধুকে বললাম একটা ব্রেসলেট তৈরি করে দে। স্টিলের একটা জিনিস। বন্ধুর মামা বানিয়ে দিয়েছিল। খুলেছি খুব কম সময়ই। ১৮ বছর ধরে এটা আমার সুখ-দুঃখের সঙ্গী। কয়েকটা ম্যাচে লাল-সবুজ ব্যান্ড পরা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেসলেটমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT