চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর মুখেও সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হেড কোচ স্টিভ রোডস বলেছেন। মিডলঅর্ডারের ভরসা মুশফিকুর রহিম বলেছেন। এবার মাশরাফী বিন মোর্ত্তজার মুখেও শোনা গেল সেমিফাইনালের কথা। বিশ্বকাপের শেষ চারে বাংলাদেশের খেলা অসম্ভব কিছু নয় বলেই মনে করেন অধিনায়ক। সোমবার বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ সংবাদ সম্মেলনে টাইগার দলপতি এমন প্রত্যাশার কথা বলেন।

‘কোনো কিছুই অসম্ভব নয়। অবশ্যই সম্ভব। তবে কঠিন, অনেক কঠিন। এর আগে ওয়ার্ল্ড কাপ যেরকম ছিল, গ্রুপ স্টেজে একটা বড় দলকে হারাতে পারলে যেটা হতো, তাদের কামব্যাক করা কঠিন হয়ে যেত। লিমিটেড গেমস ছিল। কিন্ত এখানে নয়টা ম্যাচ। যারা প্রত্যাশা করছে সেমিফাইনাল খেলবে, তাদের ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ থাকবে। আমাদেরকে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে।’

‘এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের সেমিফাইনাল যাওয়া খুব বড় চ্যালেঞ্জ। আগে যেটা বলতাম, সেমিতে গেলে একটা ম্যাচ। এখনো তাই বলতে হচ্ছে। সেমিতে যদি যেতে পারি, সেটা অনেক বড় অর্জন হবে। কারণ এবারের ফরম্যাট সেই ৯২’র মতো, যেটা খুব কঠিন। আমরা অনেকবার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছি। সেমিতে যদি যাই, বড় অর্জন হবে। তারপর ওই নির্দিষ্ট দিনে ভালো খেলা গুরুত্বপূর্ণ।’

অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া টাইগার দলকে ভারসাম্যপূর্ণই বলছেন অধিনায়ক, ‘অভিজ্ঞ ক্রিকেটার অনেক আছে বলে গত কয়েকবারের থেকে এবারের দলটাকে ব্যালেন্স বলা যায়।’

তবে শুধু অভিজ্ঞতা থাকলেই চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও মনে করিয়ে দিয়েছেন মাশরাফী।

‘যারা জুনিয়র খেলোয়াড় আছে, বেশিরভাগেরই বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে। এর মানে এই না যে, অভিজ্ঞতা থাকলেই ভালো টুর্নামেন্ট খেলা যাবে। অবশ্যই ইউনাইটেড থাকতে হবে। একটা টুর্নামেন্টে নয়টা ম্যাচ খেলতে হবে। তার আগে আয়ারল্যান্ড সিরিজ। নয়টা ম্যাচে কঠিন পরিস্থিতি আসবে। সেগুলো হ্যান্ডল করার জন্য মানসিকতা বেশি জরুরি। চড়াই-উতরাই থাকবে, কিন্তু সামনের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যাবে সেটা খুব জরুরি। আয়ারল্যান্ড থেকেই সেটা প্র্যাকটিস করতে হবে। যেন বিশ্বকাপের জন্য রেডি থাকি আমরা, এসব পরিস্থিতি হ্যান্ডল করার মতো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT