চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ‘ভবিষ্যৎ’ জানা যাবে এ সপ্তাহেই

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৬ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে এখনো সরাসরি কিছু বলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। কখন ‘বিদায়’ বলবেন সে সিদ্ধান্তটা নিজের কাছেই রেখে দিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক। তিনি ক্যারিয়ার আরও দীর্ঘ করবেন নাকি আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলে এপিটাফ লিখবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত হতে পারে চলতি সপ্তাহেই।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আগামী ২০ অথবা ২১ ফেব্রুয়ারি মাশরাফীর সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে বোর্ড প্রধানের সঙ্গে আলোচনার পরই।

২২ ফেব্রুয়ারি মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরুর আগেই মাশরাফীকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চায় ক্রিকেট বোর্ড। এর আগে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও বিসিবি কার্যালয়ে বৈঠক করেছিলেন মাশরাফীর সঙ্গে। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সেটি অবশ্য জানা যায়নি।

Banglabid

বিপিএলের পর ক্রিকেটের সঙ্গে যোগাযোগ কিছুদিন বিচ্ছিন্ন ছিল মাশরাফীর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাঠমুখী হয়েছেন এ পেসার। সপ্তাহে চার-পাঁচ দিন আসছেন স্টেডিয়ামে। ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক একা একাই প্রস্তুত করছেন নিজেকে।

১ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফী খেলবেন কিনা সেটির নিশ্চয়তা এখনই দেননি আকরাম। তিনি বলেছেন, মাশরাফী এখনো বাংলাদেশের সেরা চার-পাঁচ ক্রিকেটারের একজন। তার অনুশীলনের জন্য সবধরনের সুযোগ-সুবিধাই প্রদান করবে বিসিবি।

Reneta

জাতীয় দলের কোচিংস্টাফরা টেস্ট খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত থাকায় অনেকটা একা হয়ে পড়েছেন শুধু ওয়ানডে খেলা মাশরাফী। নিজের মতো করেই সারছেন প্রস্তুতি।

১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। মাশরাফী লিগের জন্য তৈরি হচ্ছেন নাকি জিম্বাবুয়ে সিরিজের জন্য, সেটির উত্তর মিলবে এ সপ্তাহেই।

সোমবার জিম সেশন শেষ করে স্টেডিয়ামের আয়রন গেটে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন মাশরাফী। প্রায় ১০ কেজি ওজন কমিয়ে নিজেকে আগের চেয়ে ফিট করে তুলেছেন নড়াইল এক্সপ্রেস।

দল হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে ভালো ফল না হওয়া ও বল হাতে নিষ্প্রভ থাকার পর থেকেই মাশরাফীর অবসর নিয়ে বেড়েছে আলোচনা। যদিও পরে শ্রীলঙ্কা সফরে তাকেই করা হয়েছিল অধিনায়ক। চোটের কারণে যেতে পারেননি সেখানে। তারপর থেকে আর ওয়ানডে ম্যাচ ছিল না বাংলাদেশের।

বিসিবি চেয়েছিল ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ আয়োজন করে দেশসেরা অধিনায়ককে বিশেষ সম্মাননা দিয়ে বিদায় জানাতে। তখন নীরব ছিলেন মাশরাফী। আরও একবার বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে জিম্বাবুয়ে। হয়ত একই প্রস্তাব আবারও দেয়া হবে মাশরাফীকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোরকা নিয়ে মন্তব্য করে বিপাকে তসলিমা নাসরিন?

পরবর্তী

ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মৃতদেহ উদ্ধার

পরবর্তী

ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মৃতদেহ উদ্ধার

আকবরদের নেতৃত্বে আল-আমিন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT