চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর বোলিংয়ে কোণঠাসা মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দর্শনীয় দুই ছক্কা ও এক চারে আবাহনীর রান আড়াইশ পার করতে রেখেছেন অবদান। পরে বল হাতেও ঝড় বইয়েছেন, তিন উইকেট নিয়ে মোহামেডানের শুরুটা বিষণ্ণ করেছেন মাশরাফী। মিডিয়া সেন্টার প্রান্ত থেকে টানা পাঁচ ওভার করার পর প্রান্ত বদলে করেছেন আরও দুই ওভার। সাত ওভারের স্পেলে ৩৭ রানে ৩ উইকেট। তাতে মোহামেডানের জন্য ২৬০ রানের লক্ষ্যটা হয়ে গেছে আরও বড়!

মাশরাফী প্রথম ওভারেই ফেরান জনি তালুকদারকে (১)। নিজের তৃতীয় ওভারে এলবিডব্লিউ করেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমানকে (৩)। ভয়ঙ্কর রূপ দেখানো রনি তালুকদারকে (৩৫) বোল্ড করেন প্রান্ত বদলের পর। ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে সাদা-কালো শিবির।

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে মাশরাফী যখন দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন, নির্বাচকরা তাকে নিয়েই আলোচনায় ব্যস্ত। শ্রীলঙ্কা সফরের জন্য টি-টুয়েন্টি দল প্রথমে দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করার কথা থাকলেও সেটা পিছিয়েছে। চলছে অবসর ভেঙ্গে মাশরাফীকে ফেরানোর চেষ্টা। ম্যাশ আগেই অবশ্য অনাগ্রহ দেখিয়েছেন। কিন্তু টিম ম্যানেজমেন্টকে ভাবনায় ফেলেছে সাকিব আল হাসানের ইনজুরি। আঙ্গুলের ফোলা না কমায় নিধাস ট্রফিতেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। শঙ্কা আছে নিধাস ট্রফিতেও বিশ্বসেরা অলরাউন্ডারের খেলা নাও হতে পারে।

মিরপুরে আবাহনী-মোহামেডান দ্বৈরথ ছাপিয়ে আলোচনায় তাই টি-টুয়েন্টি দল। মাশরাফী ফিরবেন? সাকিব খেলবেন? এমন প্রশ্নে ভারী হোম অব ক্রিকেট।

বিগত কয়েকবছরের মত আবাহনী-মোহাডোন মহারণে এবারও মাঠে আসেননি দর্শক। ফাঁকা মাঠেই চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

মূর্তিকারিগর

Reneta

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায় আবাহনী। ওপেনার এনামুল হক বিজয় ৬৩, মোহাম্মদ মিঠুন ৪৭, অধিনায়ক নাসির হোসেনের ৬৭ ও শেষদিকে মাশরাফীর ১৭ বলে ২৬ রানের ইনিংসে ২৫৯ রান তোলে জায়ান্টরা।

মোহামেডানের মোহাম্মদ আজিম নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বিপুল শর্মা, শুভাশিস রায়, কাজী অনিক, তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র।

জবাব দিতে নেমে মোহামেডান পড়েছে মাশরাফীর তোপের সামনে। শুরুর ৩ উইকেটই ম্যাশের। প্রিমিয়ার লিগের ৬ ম্যাচে মাশরাফী হল ১৫ উইকেট। আগের ম্যাচে বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীমাশরাফীমোহামেডান
শেয়ারTweetPin

সর্বশেষ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

মে ১১, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

রাজশাহীতে চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

মে ১১, ২০২৬

এক ‘হতাশাজনক’ মৌসুম রিয়ালের জন্য

মে ১১, ২০২৬

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT