চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর জন্য সতীর্থদের হৃদয় নিংড়ানো ভালোবাসা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:২৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি টানবেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের নায়ককে নিয়ে আবেগ নিংড়ানো কথা বলেছেন সতীর্থরা।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ছোট ছোট বাক্যে বিদায়ী অধিনায়কের প্রতি প্রকাশ করেছেন হৃদয়ের গভীর ভালোবাসা। তাদের বিশ্বাস, অধিনায়কত্ব ছাড়লেও মাশরাফী খেলোয়াড় হিসেবে দেশের হয়ে লড়ে যাবেন আরও কয়েকবছর।

তামিম ইকবাল
‘উনি (মাশরাফী) বাংলাদেশের ক্রিকেটের জন্য যা করেছেন তা ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, দর্শক, কারো কোনোদিন ভোলা উচিত নয়। সবার মনের মধ্যে থাকবেন। আমাদের দলকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে গেছেন। ২০১৪ থেকে তার হাত ধরে আমরা এই জায়গায় এসেছি। আশা করি উনি আরও অনেকদিন ক্রিকেট খেলবেন বাংলাদেশের হয়ে। উনি যা করেছেন আমার জন্য, আমাদের জন্য, এটা আসলে ভোলার মতো নয়।’

মাহমুদউল্লাহ রিয়াদ
‘আমি তাকে খুব ভালোবাসি। ভাই হিসেবে, বন্ধু হিসেবে, অধিনায়ক হিসেবে। পরবর্তীতে উনি যা-ই করেন, সেটার জন্য শুভ কামনা জানাচ্ছি। কোনো সন্দেহ নেই তিনি বাংলাদেশের কিংবদন্তিদের একজন। উনি যদি কয়েকবছর খেলতে চান, সেটা চালিয়ে যেতে পারবে, বিশ্বাস করি। আমার তরফ থেকে মনের ভেতর থেকে ভালোবাসা জানাই। সবসময় যেন ভালো থাকতে পারেন। যেখানেই থাকুক যাই করুক।’

‘ব্যক্তি মাশরাফী ভাই অসাধারণ, অধিনায়ক হিসেবে সেটিকেও ছাড়িয়ে। অধিনায়ক হিসেবে ওনার সাফল্যই (৮৭ ম্যাচে ৪৯ জয়) অনেককিছু বলে। মাশরাফী ভাই এসে বাংলাদেশ দলকে অনেক পাল্টে দিয়েছেন। যখন আমরা খারাপ করছিলাম, তখন দায়িত্ব নেয়। সেখান থেকে আমূল পরিবর্তন নিয়ে আসে। আমি আশা করি তিনি খেলা চালিয়ে যাবেন।’

মুশফিকুর রহিম
‘মাশরাফী ভাই আমাদের পরিবারের একজন, শুধু বড় ভাই না। তার অধিনায়কত্ব মিস করব। উনি এসে দলকে অন দ্য ফিল্ড, এমনকি অফ দ্য ফিল্ড সব পরিবর্তন করে দিয়েছেন। অবশ্যই অনেকবেশি মিস করব। আশা করব উনি খেলা চালিয়ে যেতে পারবেন, আমাদের দলের সঙ্গে থাকবেন। তার অধীনে খেলার বা তার সঙ্গে খেলার অন্যরকম অভিজ্ঞতা আছে। তিনি যেন সুস্থ থাকেন এবং বাংলাদেশকে আরও অনেককিছু দিতে পারেন। সেটিই প্রত্যাশা করি।’

Reneta

তাইজুল ইসলাম
‘অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের প্রতি তার সমর্থন অনেক গুরুত্বপূর্ণ। যে পর্যায়ের খেলোয়াড়ই বলেন, প্রিমিয়ার লিগের খেলোয়াড়, জাতীয় দলের নতুন বা প্রতিষ্ঠিত খেলোয়াড় বলেন, সবার জন্য মাশরাফী ভাইয়ের সমর্থন অন্যরকম ছিল। অধিনায়ক বলেন, ব্যক্তি মাশরাফী বলেন, সবদিক থেকেই তাকে আমরা অনেক মিস করব। তিনি খেলে যাচ্ছেন, পারফর্ম করে যাচ্ছেন, আশা করি সামনে আরও খেলবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলতামিমমাশরাফীমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT