চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে বাদ দিয়ে যা বললেন প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল দিয়েছে। জায়গা হয়নি পেসার মাশরাফী বিন মোর্ত্তজার। দেশের সফলতম ওয়ানডে অধিনায়ককে বাদ দেয়ার সিদ্ধান্ত কঠিন ছিল বলেই পরে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

‘আমাদের রেস্পেক্ট ওর প্রতি আছেই, দেশের জন্য অনেককিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তবুও বাস্তবতা মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

‘সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফীকে বাদ দিতে হয়েছে। সে হিসেবে মনে করি নতুনভাবে চলা। ওর জায়গায় যে খেলবে তার জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ।’

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেতৃত্ব ছাড়েন মাশরাফী। তখন বলেছিলেন নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন। করোনার কারণে গত ১০ মাস মাঠে নামেনি টিম টাইগার্স। ২০ জানুয়ারি মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দিয়েই হচ্ছে আন্তর্জাতিক ফেরা। সেখানে থাকবেন না ম্যাশ। তার বাদ পড়া নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই বলেও জানালেন প্রধান নির্বাচক।

‘কথা বলেছি তার সাথে। বিস্তারিত আলোচনা করেছি। যতটুকু মনে আছে, ওকে বলে দিয়েছি। ওর সাথে আমার আলোচনা হয়েছে, আপনাদের সাথে তা বলতে পারবো না। ভালোই কথা হয়েছে। ভুল বোঝাবুঝির কিছু নাই।’

Reneta

মাশরাফীকে বাদ দেয়ার কারণ হিসেবে মিনহাজুল বললেন, ‘এখানে অনেককিছুই ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজমেন্ট অনেককিছুর পরিকল্পনা দিয়েছে, আমরাও পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করেছি। অনেক আলোচনার পরেই সিদ্ধান্তের মাঝে এসেছি। বাংলাদেশের ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

‘তরুণ ক্রিকেটারদের তো জায়গা দিতে হবে। ওদেরও তো একটা সুযোগের জায়গা দিতে হবে। ২০২১ সালে আমরা নতুনভাবে শুরু করছি। ১০ মাস পরে সবাই নতুন করে শুরু করছে। দশ মাসে কিন্তু অনেক পিছিয়ে গেছি এই মহামারিতে। সেই হিসেবে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশলি শুরু করছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।’

উইন্ডিজের বিপক্ষে বাদ দিলেও ভবিষ্যতে মাশরাফীর ফিরে আসার সুযোগ থাকছে বলেই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক, ‘ও খেলা চালিয়ে যাবে, সেটা বলেছেই। এটা পুরোপুরি ওর উপর। ঘরোয়া ক্রিকেট খেলবে, দেখা যাক কী হয়। এটা তো আমরা বলতে পারি না ওর পারফরম্যান্স কী হবে না হবে। তখন দেখা যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমাশরাফীমিনহাজুল আবেদীন নান্নুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT