চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে চাপ দেয়া ‘ঘোরতর অন্যায়’

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১১:২১ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফির ফেসবুক থেকে

মাশরাফির ফেসবুক থেকে

দলের অন্যতম সেরা পারফর্মার তিনি। অথচ নিজের জায়গা নিয়ে শঙ্কিত। ক্রিকইনফোকে বলেছেন, প্রায় প্রত্যেকটি সিরিজের সময় তার উদ্দেশ্যে ‘বিদায় নাও’ এমন বার্তা আসে। প্রবীণ ক্রীড়া বিশ্লেষক এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী বলছেন, ‘মাশরাফীকে এমন চাপ দেয়া শুধু অন্যায় নয়, ঘোরতর অন্যায়।’

লাল-সবুজের ওয়ানডে অধিনায়ককে নিয়ে ক্রিকইনফো সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, ভালো খেলেও দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজাকে।

‘প্রায় প্রত্যেক সিরিজের প্রথম দুই ম্যাচ পর আমার চলে যাওয়ার বার্তা আসে,’ ক্রিকইনফোকে বলেছেন মাশরাফী।

‘এভাবে খেলা কঠিন। আমি জানি একটি সিরিজের দুই ম্যাচ পর আমার বিদায় নিয়ে কথা শুনতে হবে। এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হচ্ছে।’

মাশরাফীর এমন বক্তব্য শুনে জালাল আহমেদ কিছুটা ব্যথিত, ‘মাশরাফী এমন খারাপ খেলছেন না যে তাকে চলে যেতে হবে। দলে তার যে অবস্থান, তার যে গ্রহণযোগ্যতা, তাতে বলাই যায় অবসর নিয়ে তার ভাবার সময় আসেনি।’

মাশরাফির সঙ্গে জালাল আহমেদ চৌধুরী

বর্ষীয়ান এই কোচের কথাকে ফেলে দেয়া যায় না। শেষ দুই বছরে মাশরাফী যেভাবে খেলছেন, তাতে এ কথা তিনি বলতেই পারেন।

Reneta

২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারি মোস্তাফিজুর রহমান, ৪৪টি। তারপরেই ম্যাশের অবস্থান, ৪২টি। ৩৪ উইকেট নিয়ে তৃতীয় সাকিব। তাসকিন আহমেদ এই সময়ে নিয়েছেন ২৭টি উইকেট।

ইকোনমি রেটও ম্যাশের হয়ে কথা বলে। শেষ দুই বছরে বাংলাদেশ দলে মাত্র দুইজন বোলার আছেন, যারা গড়ে প্রতি ওভারে পাঁচ কিংবা তার কম রান খরচ করেছেন। মাশরাফী তাদেরই একজন!

‘ভালো না খেললে মাশরাফী নিজেই সরে যাবেন। তিনি বুঝবেন কখন তাকে যেতে হবে। তাকে বিভ্রান্ত করার কোনও মানে হয় না।’ মন্তব্য জালাল আহমেদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT