চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফি ৩৫০, ৫০০’র অপেক্ষায় সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
স্পোর্টস
A A

ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। লড়াই করেছেন, ফিরেছেন। এমন ‘যুদ্ধে’র ভেতরেও দেশের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেট শিকারি মাশরাফি বিন মর্তুজা। তার ঝুলিতে ৩৫০টি উইকেট। সর্বোচ্চ শিকারি সাকিব আল হাসান ৫০০ থেকে ৩০ কদম দূরে।

বাংলাদেশ বুধবার নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বিদেশের মাটিতে হারিয়েছে। মাশরাফি এদিন ৩৫০’র মাইলফলকে পা দেন।

নিজের অষ্টম ও দলীয় ৪২তম ওভারে প্রথম উইকেট পান তিনি। ওভারের তৃতীয় বলে জিমি নিশামকে তুলে নেন। নিজের পরের ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন কলিন মুনরোকে। এই উইকেট পাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হন কাপ্তান।

ওয়ানডেতে মাশরাফির উইকেটসংখ্যা ২৩০টি। ইনজুরির কারণে মাত্র ৩৬ টেস্ট খেলেই বিরতি দিয়েছেন টেস্ট ক্যারিয়ারে, যেখানে তার শিকার ৭৮ উইকেট। আর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার উইকেটসংখ্যা ৪২।

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পাওয়ার কীর্তি সাকিব আল হাসানের। তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের বর্তমান উইকেটসংখ্যা ৪৭০। ওয়ানডেতে তার উইকেটসংখ্যা ২২৪টি, টেস্টে ১৭৬ এবং টি-টুয়েন্টিতে ৭০টি।

সাকিব বুধবার ৮ ওভার বল করে ৪১ রান দিয়ে দুই উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফিমাশরাফি-সাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি-নেইমারের পর রোনালদোকে ঘিরে তদন্ত

পরবর্তী

ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৪

পরবর্তী

ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৪

‘মা আমাকে বাঁচাও, ওদেরকে টাকা দিয়ে দাও’

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT