চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে ‘রোল মডেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হাতেই শিরোপা দেখছেন দলটির বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের অনলাইন পোর্টাল ওয়ানইন্ডিয়াডটকমকে সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে ‘রোল মডেল’ বলে মনে করিয়ে দিয়েছেন আরেকবার।

সাকিব বলেন, ‘এবারের মৌসুমে আমরা ভারসাম্যপূর্ণ দল গঠন করেছি। আপনি যদি দেখেন, দলে নির্ভরযোগ্য ব্যাটসম্যান সঙ্গে অলরাউন্ডার ও বোলারদের একটা মিশেল রয়েছে, আমরা ফিল্ডিংয়েও যথেষ্ট ভালো।’

শ্রীলঙ্কার সঙ্গে সদ্যই শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন লাল-সবুজদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে নিয়েও কথা বলেছেন সাকিব। ওয়ানডে দলের অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি রোল মডেল, অনেক বড় একজন তারকা। তার অবসরে আমরা সবাই স্মৃতিবেদনাতুর।’

আর কেকেআরের বোলিং নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ভাষ্য, ‘আমাদের বোলিংয়ে বৈচিত্র্য আছে, পেস অ্যাটাকের সঙ্গে আমাদের স্পিন অ্যাটাকও দুর্দান্ত। এই স্পিন আক্রমণের ওপর ভর করে আমরা আইপিএল জিততে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে ৩৮ রানের পর বল ঘুরিয়ে ২৪ রানে নেন তিন উইকেট। সেই সঙ্গে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ ১-১ ড্র করে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজটি আইপিএলে কাজে লাগবে বলেও জানান বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেছেন, ‘শ্রীলঙ্কার অভিজ্ঞতা আইপিএলে কাজে লাগাতে চাই। শেষ ম্যাচে যে পারফর্ম করেছি তা আমাকে এখানে ভালো খেলতে সাহায্য করবে।’

Reneta

কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের পিচে খানিকটা ঘাস রয়েছে জানার পর সাকিব বলেন, ‘থাকতে পারে, হালকা ঘাস থাকলে স্পিন নাও ধরতে পারে, তবে স্পিন উপযোগী পিচ করলে আমাদের স্পিনাররা ভয়ংকর হয়ে উঠবে।’

সব মিলিয়ে দল হিসেবে সাকিবের বাজি কলকাতা দিকেই। কেকেআরের হাতেই চলতি আসরের শিরোপা দেখছেন তিনি। আর যদি চ্যাম্পিয়নের রেস থেকে ছিটকে পড়ে কলকাতা, তাতে মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা গুজরাট লায়ন্স চ্যাম্পিয়নের দৌড়ে থাকবে বলে মত সাকিবের।

নাইট রাইডার্স অলরাউন্ডার বলেছেন, ‘লক্ষ্য করবেন মুম্বাই সবসময় আইপিএলে বাজে শুরু করে, কিন্তু টুর্নামেন্ট এগোতে থাকলে তারাও ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT