স্পোর্টস

ব্যতিক্রমী মাশরাফি ট্রফি

ব্যতিক্রমী মাশরাফি ট্রফি

একটি রঙ্গীন টুর্নামেন্ট, ধুমধারাক্কা ক্রিকেট। ৬টি দলের আলাদা ছয় রঙ্গের জার্সি। কিন্তু একটি জায়গায় সবাই এক। সবগুলো দল মিলে আসলে এক পরিবার। এখানে অংশ নেওয়া সব ক্রিকেটারের জার্সি নম্বর ২। এবং প্রত্যেকটি দলের নামের আগে ‘ম্যাশ’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক, এতোক্ষনে নিশ্চই বুঝে ফেলেছেন এখানে যা কিছুই হচ্ছে তার সঙ্গে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে এবং টি-টুয়েন্ট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সম্পৃক্ততা আছে। ঠিক তাই, জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫বছর পূর্তি উদযাপন করতেই এমন ব্যাকিক্রমধর্মী এক টুর্নামেন্ট আয়োজন করেছে দেশের ক্রিকেট সমর্থকদের সবচে সংগঠণ বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশন (বিসিএসএ)।

সকালে রাজধানীর ইন্দিরা রোড ক্রীড়াচক্র মাঠে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় বেলুন উড়িয়ে। উৎসবমূখর পরিবেশে ১০ ওভারের ক্রিকেট উপভোগ করতে আসেন ক্রিকেট পাগল মানুষেরা। টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ৬টি বিভাগীয় দল। মাশরাফিকে সম্মান জানাতে অংশ নেওয়া সবগুলো দলের সঙ্গেই থাকছে মাশরাফির নাম। যেমন দলগুলো হলো: ম্যাশ ঢাকা, ম্যাশ চট্টগ্রাম, ম্যাশ খুলনা, ম্যাশ রাজশাহী, ম্যাশ বরিশাল এবং ম্যাশ সিলেট।

শুধু তাই না, টুর্নামেন্টে অংশ নেওয়া সব ক্রিকেটারের জার্সি নম্বরই মাশরাফির ক্রিকেট জার্সি নম্বর অনুযায়ী ২। ব্যাতিক্রমী টুর্নামেন্টের এমন আয়োজন নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন বিসিএসএ’র সভাপতি জুনায়েদ পাইকার। তিনি জানান, মাশরাফি বিন মর্তুজাকে সম্মান জানাতেই তাদের এ উদ্যোগ। পাইকার বলেন, গত ৮ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্ণ হয়েছে ম্যাশের। বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশন চিন্তা করলো, ক্রিকেট দিয়েই সম্মানিত করা যায় অধিনায়ককে। যেমন চিন্তা তেমন কাজ।masrafi02

ছয়টি বিভাগের দলগুলো আলাদা প্রতিদ্বন্দ্বিতা গড়ে সেরা হওয়ার চেষ্টা করলেও একটি জায়গায় কিন্তু তারা সবাই এক। বাংলাদেশ ক্রিকেটের অবিস্মরণীয় নেতা মাশরাফি বিন মুর্তজার ভক্ত। লোকে মাঝেমধ্যে যাদের ডাকে ‘ম্যাশ-পাগল’। দুই দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল হবে আগামীকাল সোমবার বিকাল ৪টায়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…