চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়ক মাশরাফির অসাধারণ বোলিং নৈপুণ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দারুণ জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। মাশরাফির ৬ উইকেট পাওয়া ম্যাচে বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০ রানে হারায় কলাবাগান।

সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪২ রান খরচায় তিনি ৬ উইকেট তুলে নেন। তার বোলিং তোপে রূপগঞ্জের ইনিংস থামে মাত্র ১৯১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে কলাবাগান ক্রীড়া চক্র। এরপর বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি। ফলে, বৃষ্টি আইনে ১০ রানের জয় পায় কলাবাগান।

এর আগে ম্যাশ একাই ধসিয়ে দেন রূপগঞ্জকে। মাশরাফির উইকেট নেওয়া শুরু হয় তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে। ৩১ রানে জসিমউদ্দিনকে ক্যাচ দিয়ে বিদায় নেন রূপগঞ্জের টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর রূপগঞ্জের অধিনায়ক মোশারফ হোসেনকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন।

রূপগঞ্জের সর্বোচ্চ স্কোরার সাজ্জাদুল হককে (৪৮) উইকেট কিপার জসিমউদ্দিনের তালুবন্দি করে মাশরাফি তার তৃতীয় উইকেট তুলে নেন। এরপর আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান রানাকে ফেরান মাশরাফি।

৪৩তম ওভারে মাশরাফির সামনে সুযোগ এসেছিলো হ্যাটট্রিক করার। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাজ্জাদুল ইসলাম ও নাহিদুল ইসলামকে ফিরিয়ে সুযোগ তৈরি করেছিলেন মাশরাফি।

Reneta

প্রিমিয়ার লিগের চলতি আসরে তৃতীয় বোলার হিসেবে ৬ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখালেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লিস্ট ‘এ’ (আন্তর্জাতিক ম্যাচ বাদে) ক্রিকেটে এটাই মাশরাফির প্রথম ৬ উইকেট অর্জন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

লিগে ৬ উইকেট নেওয়ায় ফলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন মাশরাফি। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০টি। যা কিনা দেশীয় বোলাদের মধ্যে সর্বোচ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT