চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফির থেকে দেশ বড়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ক্রীড়া সাংবাদিক মহল আর ঘনিষ্ঠজনদের ততক্ষণে জানা হয়ে গেছে। কিন্তু সেটা আনুষ্ঠানিকতার আগে গণমাধ্যমে জানানোর সুযোগ ছিল না কারো। অবশেষে আনুষ্ঠানিকতাও সারলেন মাশরাফি। টসের সময় অবসরের ঘোষণা। কিছুপর নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় লিখলেন, তরুণদের সুযোগ দিতেই এই অবসর। আর ম্যাচ শেষে টাইগার দলের আগামীর জন্য জানালেন শুভকামনা। দৃঢ়চিত্তে বলে গেলেন, মাশরাফির থেকে দেশ অনেক বড়।

প্রেমাদাসায় দুই টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। তার আগে মাশরাফির ওই অবসরের ঘোষণা নিয়ে বিস্তর আলোচনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যে সেটি নিয়ে আরো প্রশ্ন ছুটে আসবে ধারনা করাই যাচ্ছিল। হলোও সেটাই। তাতে মাশরাফি’য় ঢঙেই খেললেন টাইগার দলপতি।

অবসর ঘোষণার সিদ্ধান্ত নিতে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন সেটি নিয়ে বিস্তারিত হয়তো কোন স্মৃতি কথার জন্য তুলে রাখলেন। তবে অবসরের সিদ্ধান্ত ম্যাচে যে কোন প্রভাব ফেলেনি সেটি স্পষ্টই জানালেন। মাশরাফি কথায়, ‘সিদ্ধান্ত-পরিস্থিতি যাই হোক, মাঠে নামার পর বাংলাদেশ জিতবে শুধু এই ভাবনা-চেষ্টাটাই থাকে। অন্য কোন কারণে সেটি ম্যাচে প্রভাব ফেলে না। সেটা আমার অবসরের সিদ্ধান্ত বা অন্য যেকোনো কারণেই হোক। কেননা, মাশরাফির থেকে দেশ অনেক বড়।’

Banglabid

অবসর সিদ্ধান্তের জন্য তরুণদের সুযোগ করে দেওয়ার কথাটাই ঘুরেফিরে বললেন ম্যাশ। সঙ্গে থাকল আগামীর জন্য শুভকামনা। নতুন যিনি অধিনায়কের আসনে বসবেন, তার জন্যও শুভকামনা জানিয়ে গেলেন। তিনি যখন সংবাদ সম্মেলনে এসব বলছেন, ততক্ষণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বরাতে জানাজানি হয়ে গেছে, সাকিব আল হাসানই হতে যাচ্ছেন মাশরাফির টি-টুয়েন্টি চেয়ারের উত্তরসূরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT