চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফিতে অনুপ্রাণিত সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

নির্বাচকরা সবুজ সংকেত দিয়ে রেখেছিলেন। শর্ত ছিল ইমার্জিং এশিয়া কাপে ভালো করলে আসবে জাতীয় দলে খেলার সুযোগ। ব্যাটে-বলে ভালো করেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি দলে এসেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে অনুভূতি জানাতে গিয়ে সাইফউদ্দিন বললেন, ‘ভাষায় প্রকাশ করার মতো নয়। জাতীয় দলে সুযোগ পাওয়া অনেক গর্বের।’

নিজের লক্ষ্য নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘যদি সুযোগ পাই আমার স্বাভাবিক খেলাই খেলব। যেখানেই খেলি চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। সেটা প্রিমিয়ার লিগ হোক, বিসিএল কিংবা এনসিএল হোক।’

সাইফউদ্দিনের আদর্শ মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়কের কাছ থেকে পান সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

Banglabid

বিপিএলে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন সাইফউদ্দিন। বেশ কয়েকটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল। বোঝাপড়াটাও তাদের মধ্যে বেশ। সাইফউদ্দিন তাতেই পাচ্ছেন সাহস, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে বিপিএলে খেলেছি। এটা খুব কাজে দেবে। মাশরাফি ভাইয়ের অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে সেটা হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। উনি আমার অনুপ্রেরণা।’

গত বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর ছেলে সাইফউদ্দিন। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান। তারই ধারাবাহিকতায় আট জাতির আসর ইমার্জিং টিমস এশিয়া কাপে ভালো করে আসলেন জাতীয় দলে। এবার অভিষেকের অপেক্ষা। ৪ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT