চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে আর শ্রমিক নেবে না মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
অভিবাসী

জি-টু-জি পদ্ধতিতে নির্ধারিত ১০টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। শ্রমিক নিয়োগে সংঘবদ্ধ চক্রের যুক্ততা আর বাড়তি টাকা নেয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো।

বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। ২০১৬ সালে জি-টু-জির মাধ্যমে নতুন পদ্ধতিতে ১০টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির দায়িত্ব দেয়া হয়।

তবে প্রক্রিয়া শুরু হওয়ার পরই নির্ধারিত ১০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শ্রমিক নিয়োগে সংঘবদ্ধ চক্রের যুক্ততা আর বাড়তি টাকা নেয়ার অভিযোগ উঠে। চলতি বছরের প্রথম সাত মাসে মালয়েশিয়ায় যাওয়া ১ লাখ ৭৯ হাজার ৩শ ৩০ জন শ্রমিকের কাছ থেকে অন্তত ৪ হাজার ৭শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেটটি।

তদন্তের মাধ্যমে এ অভিযোগের সত্যতা পাওয়ায় নির্ধারিত ১০টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল সরকার। গত ২১ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দিয়ে দেশটি জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সিন্ডিকেটের একচেটিয়া আধিপত্য ভেঙে বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার উন্মুক্ত হলো।

এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নেতারা। তবে বাতিল হওয়া পদ্ধতিতে অপেক্ষমান আরো ৩০ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারবে বলেও জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়াসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT