চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিক-আকমলের ব্যাটে আমিরাতের স্বপ্নভঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে জয় পেয়েছে
পাকিস্তান। একটা পর্যায়ে ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারানো পাকিস্তান শোয়েব
মালিক এবং উমর আকমলের ১১৪ রানের জুটিতে ৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায়।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে পাকিস্তান। আমজাদ জাভেদের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন সারজিল খান।

এর ৬ রানের মধ্যে আরও দুই উইকেট পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ এবং খুররম মঞ্জুরকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন আমজাদ জাভেদ।

এরপরই শোয়েব মালিক এবং উমর আকমলের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তারা দু’জনে ১১৪ রানের জুটি গড়েন। উমর আকমল ৫০ এবং শোয়েব মালিক ৬৩ রানে অপরাজিত থাকেন।

১২ রানের মধ্যে ৩ উইকেট হারানো আমিরাকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দিতে বড় ভূমিকা রাখেন ৪৬ রান করা সাইমন আনোয়ার।

শেষ দিকে মুহম্মদ উসমান এবং আমজাদ জাভেদের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আমিরাত।জাভেদ ২৭ রানে অপারাজিত থাকেন।

Reneta

টসে জিতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ১ রান যোগ না হতেই উইকেট হারিয়ে বসে আমিরাত। রোহান মুস্তাফাকে প্যাভিলিয়নের পথ ধরান মোহাম্মদ সামি। সামির বলে তিনি আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

১ রান বাদেই মুহাম্মদ কালিমকে ক্লিন বোল্ড করে পাকদের দ্বিতীয় সাফল্য এনেদেন মোহাম্মদ আমির। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১ রান।

এরপরই ফেরেন মোহাম্মদ শাহজাদ। মোহাম্মদ ইরফানের বলে উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাহাজাদ।

সাইমনের সঙ্গে ২৯ রানের পার্টনাশিপ গড়ে আমিরাতের প্রাথমিক বিপর্যয় সামাল দেন উসমান মুস্তফা। ৯ রান করে আফ্রিদির শিকার হন তিনি। স্কোর বোর্ডে রান তখন ৪১।

উসমান মুস্তফাকে ফিরিয়ে আমিরাতের ব্যাটিং লাইনআপ চেপে ধরেছেন শহীদ আফ্রিদি। স্কোর বোর্ডে রান তখন ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১ রান।

শেষ দিকে মুহম্মদ উসমান এবং আমজাদ জাভেদের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আমিরাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে

এপ্রিল ১৬, ২০২৬

বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬

‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান’

এপ্রিল ১৬, ২০২৬

‘ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুদ আছে, ঝুঁকিতে বাংলাদেশসহ যেসব দেশ’

এপ্রিল ১৬, ২০২৬

আবারও শাকিব-সাবিলার রসায়ন, ‘রকস্টার’ নিয়ে বাড়ছে উত্তাপ!

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT