চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালালা পাকিস্তানিকে বিয়ে করায় টুইটে তসলিমার হতাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
তসলিমা নাসরিনের ছবি, তিনি হাসছেন, কালো চুল ও লাল বর্ডার শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয় এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করাকে কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। টুইট করে হতাশার কথা জানিয়েছেন তিনি। 

টুইটে তিনি লেখেন: ‘মালালা একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করায় আমি মর্মাহত। তার বয়স কেবল ২৪ বছর। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, এজন্য আমি ভেবেছিলাম সে অক্সফোর্ডের কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে এবং ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববে না। কিন্তু…

১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলায় এক মুসলিম পরিবারে জন্ম মালালার। ২০১২ সালে স্কুলে যাওয়ার পথে জঙ্গি হামলার শিকার হন তিনি। পরে ওই হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। হাজারো বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারীশিক্ষা বিস্তারে তার সক্রিয় ভূমিকার জন্য ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। হামলার পর তাকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিয়ে আসা হয়। তখন থেকেই ইংল্যান্ডের বাসিন্দা মালালা। সেখান থেকেই নারীশিক্ষা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Banglabid

তসলিমা প্রশ্ন তুলেছেন: যারা ওকে হত্যার চেষ্টা করছিল, তারা কারা ছিল? পাকিস্তানি। কেন নিজের দেশ ছাড়তে হল? সেই পাকিস্তানের জন্যই। কিন্তু যারা তাকে আশ্রয় দিয়েছেন, ওর চিকিৎসা করেছেন, জীবন বাঁচিয়েছেন, তারা তো সাদা চামড়ার মানুষ। যার সঙ্গে উনি বই লিখেছেন, যারা ওকে তহবিল সংগ্রহে সাহায্য করেছেন, নোবেল দিয়েছেন, তারাও তো সেই একই শ্রেণির মানুষ। কিন্তু এর পরেও মালালা বিয়ে করলেন কাকে? সেই পাকিস্তানিকেই। বিষয়টি সত্যিই হতাশাজনক।

তবে মালালার বিয়ে নিয়ে টুইটারে বিরূপ মন্তব্য করায় কটাক্ষের শিকার হয়েছেন তসলিমা।

Reneta

৯ নভেম্বর ব্রিটেনের বার্মিংহামে ঘরোয়া অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আছার মালিককে বিয়ে করেন মালালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তসলিমা নাসরিনমালালা ইউসুফজাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘোষণা দিয়ে মোদির দল ছাড়লেন নায়িকা শ্রাবন্তী

পরবর্তী

বনানীর রেইনট্রিতে ধর্ষণ: সাফাতসহ ৫ জন খালাস

পরবর্তী
পাঁচজন ব্যক্তির ছবি, বিভিন্ন পোষাক ও মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানীর রেইনট্রিতে ধর্ষণ: সাফাতসহ ৫ জন খালাস

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনাদের কাছে আমি গ্রেটফুল

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT