ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবার নিয়ে মালদ্বীপে ছুটি কাটিয়েছেন সাকিব আল হাসান। বুধবারই ছুটি শেষে প্রথম জাতীয় দলের ইংল্যান্ড সিরিজের ক্যাম্পে যোগ দিলেন মিস্টার অলরাউন্ডার।
সাকিবের ফুটবল প্রেম কম বেশি সবারই জানা। দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়েই বুধবার সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেন ।
সাকিব-মোস্তাফিজ ছাড়া বাকি সবাই মোটামুটি শুরু থেকেই অনুশীলনে। চন্ডিকা হাথুরুসিংহের ক্যাম্পের সবকিছুই হচ্ছে ইংল্যান্ডকে সামাল দেয়ার টার্গেট নিয়ে।







