চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-উইলিয়ামসনের জুটিতে হায়দরাবাদের লড়াইয়ের স্কোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৪৮ রানে তিন উইকেট পড়ে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ১৪৬ রানের সংগ্রহ এনে দিতে কেন উইলিয়ামসনের সঙ্গে কৌশলী ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। বেঙ্গালুরুর বিপক্ষে দুজনে ৬৪ রানের জুটি গড়েন।

সাকিব এদিন তিন উইকেট পড়লে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন। নবম ওভারে তিনি উইলিয়ামসনের সঙ্গী হন। কৌশলী ব্যাটিংয়ে ইনফর্ম ব্যাটসম্যান উইলিয়ামসনকে বেশি বেশি স্ট্রাইক দিতে থাকেন।

৩৫ বলে ৫০ রান তুলে নেয়া উইলিয়ামসন রান বাড়াতে থাকেন, আর সাকিব কখনো সিঙ্গেল, কখনো বাউন্ডারি মেরে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন।

১৬তম ওভারে দলকে ১১২ রানে রেখে বিদায় নেন উইলিয়ামসন। ৩৯ বলে পাঁচটি চার, দুটি ছয়ে ৫৬ রান করেন তিনি। ১৮তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে বিদায় নেন সাকিব। যাদবের বলে সাউদির হাতে ক্যাচ দেয়ার আগে ৩২ বলে তার সংগ্রহ ছিল ৩৫। ছয় না থাকলেও চারের মার ছিল পাঁচটি।

সাকিব, উইলিয়ামসন ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ওপেনার শেখর ধাওয়ান করেন ১৯ বলে ১৩। শেষদিকে ইউসুফ পাঠান ৭ বলে ১২ করেন।

হায়দরাবাদের এটি দশম ম্যাচ। আগের ৯ ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে তারা। টস জিতে ফিল্ডিং নেয়া কোহলিরা আট দলের মধ্যে ষষ্ট। হারলে প্লেঅফ খেলার সম্ভাবনা হুমকির মুখে পড়বে।

ট্যাগ: আইপিএললিড স্পোর্টসসাকিব অাল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শনিবার বিকেল’ কতো দূর?

পরবর্তী

প্রশ্নবিদ্ধ শিশুতোষ সাহিত্যের মান

পরবর্তী

প্রশ্নবিদ্ধ শিশুতোষ সাহিত্যের মান

সোনমের গায়ে হলুদে তারার মজমা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT