চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের সাথে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ন ০৮, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ভারতের বিপক্ষে ড্রয়ের পর সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে পেরে ওঠেনি জামাল ভুঁইয়ার দল।

বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে সাফের ত্রয়োদশ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের পাশে এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট, আছে টেবিলের দুইয়ে।

গত সোমবার ম্যাচের ৫৩ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া বাংলাদেশ ইয়াসিন আরাফাতের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারতের বিপক্ষে। তার আগে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা।

বাংলাদেশের পরের ম্যাচ ১৩ অক্টোবর, নেপালের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচে নামবেন জামালরা। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুদল লড়বে ১৬ অক্টোবরের ফাইনাল মঞ্চে।

শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা মালদ্বীপ প্রথমার্ধে গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে গোল দুটি আদায় করে নেয় তারা। ম্যাচের ৫৫ মিনিটে লিড এনে দেন হামজা মোহাম্মদ। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে আসে সাফল্য।

স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে ৭৩ মিনিটে। স্পটকিকে মালদ্বীপের জয়ে সিল মেরে দেন আলি আশফাক। হাসানকে ফাউল করেছিলেন সোহেল রানা। পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি রেফারিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াসিনজামালবাংলাদেশ জাতীয় ফুটবল দলব্রুজনলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২১
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT